ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

আপন বোনের পাঁচ বছরের মেয়েকে অপহরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৬:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০১৯ ২৫০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

মাহিমা আক্তার লামিয়া, বয়স পাঁচ। রাজধানীর ডেমরা থানার নূর মসজিদ সংলগ্ন বাঁশেরপুল এলাকায় নানা বাড়িতে মায়ের সঙ্গেই থাকে। প্রতিদিন মা লাকি আক্তারের আঁচল ধরে স্থানীয় একটি মাদরাসায় প্লে-গ্রুপে পড়তে যায় সে। গত ৭ অক্টোবর একইভাবে লামিয়াকে মাদরাসায় রেখে বাসায় ফেরেন মা।

তবে কিছুক্ষণ পর খবর পান, এক নারী নিজেকে লামিয়ার খালা পরিচয় দিয়ে মাদরাসায় ঢুকে তাকে অপহরণ করে নিয়ে চলে গেছেন। পরে লামিয়ার মুক্তির জন্য ৬০ লাখ টাকা দাবি করে অপহরণকারীরা। একপর্যায়ে লাকি আক্তার ১০ হাজার টাকা বিকাশের মাধ্যমে পাঠান এবং ডেমরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এক প্রেস বিজ্ঞপ্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানায়, জিডি তদন্তের দায়িত্ব দেয়া হয় ডিবি ডেমরা জোনের পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) মো. সাখাওয়াৎ হোসেনকে। গত সোমবার তথ্যপ্রযুক্তির সহায়তায় বরগুনা সদরের ফুলঝুড়ি গ্রাম থেকে শিশু লামিয়াকে উদ্ধার করা হয়। সেই সঙ্গে অপহরণকারী মোছা. শাহিনুর আক্তার (২৬) ও মো. শাহীন হাওলাদারকে গ্রেফতার করা হয়।

ডিএমপি জানায়, আসামিদের গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে জানা যায় অপহরণকারী নারী শাহিনুর লামিয়ার আপন খালা। এই দুজনকে গ্রেফতারের পর মঙ্গলবার আদালতে পাঠালে তাদেরেএকদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আদালতের সব কার্যক্রম শেষে বুধবার ভোরে লামিয়াকে তার মা লাকি আক্তারের কাছে হস্তান্তর করে পুলিশ।

এদিন সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে লাকি আক্তার বলেন, লামিয়ার বাবা বাহরাইন প্রবাসী। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার তিতাস থানার হরিপুর গ্রামে। মেয়েকে নিয়ে বাবার বাসা ডেমরা থানার নূর মসজিদ সংলগ্ন বাঁশেরপুল এলাকায় থাকেন। গ্রেফতার দুজনের মধ্যে তার নিজের বোন রয়েছে, যিনি টাকার জন্য লামিয়াকে অপহরণ করেছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

আপন বোনের পাঁচ বছরের মেয়েকে অপহরণ

আপডেট সময় : ১১:৪৬:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০১৯