ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

ওসি-এসআইকে কুপিয়ে রক্তাক্ত করলেন ছাত্রলীগ নেতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৭:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০১৯ ২৩৪ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি হবিগঞ্জ

হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকার তালিকাভুক্ত সন্ত্রাসী ও উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহ সোহান আহমেদ মুসাকে গ্রেফতার করতে গিয়ে রামদার আঘাতে রক্তাক্ত হয়েছেন নবীগঞ্জ থানা পুলিশের ওসি ও এসআই।

গুরুতর অবস্থায় নবীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) উত্তম কুমারকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত পুলিশের উপপরিদর্শক (এসআই) ফখরুজ্জামানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় নবীগঞ্জ শহরের সালামতপুর এলাকায় ব্র্যাক অফিসের কাছে তালিকাভুক্ত সন্ত্রাসী ও একাধিক মামলার পলাতক আসামি ছাত্রলীগ নেতা শাহ সোহান আহমেদ মুসার দোকানে অভিযান চালায় পুলিশ। তাকে গ্রেফতার করতে চাইলে দোকান থেকে ধারালো একটি রামদা নিয়ে পুলিশের ওপর ঝাঁপিয়ে পড়েন মুসা। একই সঙ্গে রামদা দিয়ে এলোপাতাড়ি পুলিশকে কোপাতে থাকেন তিনি।

এ সময় রামদার কোপে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) উত্তম কুমার ও উপপরিদর্শক (এসআই) ফখরুজ্জামান রক্তাক্ত হন। সেই সঙ্গে গুরুতর আহত হন দুই পুলিশ কর্মকর্তা। এ সুযোগে পালিয়ে যান ছাত্রলীগ নেতা মুসা। পরে স্থানীয় লোকজন দুই পুলিশ কর্মকর্তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় ওসি উত্তম কুমারকে সিলেটে পাঠিয়ে দেন কর্তব্যরত চিকিৎসকরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, ছাত্রলীগ নেতা মুসা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী এবং ইয়াবা ব্যবসায়ী। তার বিরুদ্ধে পরোয়ানা থাকায় গ্রেফতার করতে অভিযান চালায় পুলিশ। এ সময় রামদা দিয়ে কুপিয়ে দুই পুলিশ কর্মকর্তাকে আহত করেন মুসা। মুসাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

ওসি আরও বলেন, গুরুতর অবস্থায় উত্তম কুমারকে (ওসি-তদন্ত) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত এসআই ফখরুজ্জামানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ওসি-এসআইকে কুপিয়ে রক্তাক্ত করলেন ছাত্রলীগ নেতা

আপডেট সময় : ০৯:১৭:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০১৯