ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হালান্ডের জোড়া গোলে পোর্তোকে হারিয়ে সিটির শুভসূচনা Logo বাঁধনের ওপর হামলায় ফুঁসছে শোবিজ Logo হুথিদের কাছ থেকে দুই এলাকার নিয়ন্ত্রণ নিল ইয়েমেনি বাহিনী Logo বিরোধীদলীয় নেতার সঙ্গে নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ Logo হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার Logo ঠিকাদারদের কাছে যিনি “মিস্টার ফাইভ পার্সেন্ট” গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতির আমলনামা Logo তেজগাঁওয়ের বিটিসিএলে যুবক হত্যাকাণ্ডে অঙ্গীভুত আনসার সদস্য জড়িত থাকার খবর ভিত্তিহীন Logo রাষ্ট্রপতির স‌ঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ Logo ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

৪ মাস পালিয়ে থাকা ধর্ষক বন্দুকযুদ্ধে নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০১৯ ২৩২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম;
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে স্কুলছাত্রী ধর্ষণে অভিযুক্ত রানা (২০) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ জুন) ভোরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান।

তিনি জানান, চলতি বছরের ফেব্রুয়ারিতে সীতাকুণ্ড উপজেলার আমিরাবাদ গ্রামে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণ করে প্রতিবেশী যুবক রানা। ঘটনার পর তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের হলেও, রানা পলাতক ছিল। চার মাস পলাতক থাকার পর সম্প্রতি সে এলাকায় আসে।

পু্লিশ সুপার মো. মাশকুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আজ রানাকে গ্রেফতারের জন্য গেলে সে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে তার গুলিবিদ্ধ লাশ এবং ১টি অস্ত্র ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

৪ মাস পালিয়ে থাকা ধর্ষক বন্দুকযুদ্ধে নিহত

আপডেট সময় : ১২:৫২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০১৯