ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

জামাতার ছুরিকাঘাতে শ্বশুর খুন!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০১৯ ১৮৭ বার পড়া হয়েছে

হাটহাজারী প্রতিনিধিঃ
চট্টগ্রামের হাটহাজারীতে জামাতার ছুরিকাঘাতে আব্দুল হাকিম (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার রাত সাড়ে ৯টার পৌরসভার মাটিয়া মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্র জানায়, সাত বছর আগে শেরপুর এলাকার জামির উদ্দিনের ছেলে মো. সুজনের সঙ্গে নেত্রকোনার কমলাকান্দার আব্দুল হাকিমের মেয়ের বিয়ে হয়।

বিয়ের পর তারা হাটহাজারী পৌরসভার চন্দ্রপুর এলাকার কাসেম কলোনিতে ভাড়া বাসায় থাকতেন। সুজন পেশায় একজন মৌসুমি ব্যবসায়ী।

বিয়ের কয়েক বছর পর থেকেই বিভিন্ন কারণে স্ত্রীর সঙ্গে দূরত্ব সৃষ্টি হয় সুজনের। এ নিয়ে বিভিন্ন সময় শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে সুজনের কথাকাটাকাটি হয়। সর্বশেষ গত রোববার শ্বশুর আবদুল হাকিমের সঙ্গে ঝগড়া হয় তার।

ওই ঘটনার জের ধরে জামাতা সুজন ঘর থেকে বেরিয়ে যায়। রাত সাড়ে ৯টার দিকে মাটিয়া মসজিদ এলাকায় আবদুল হাকিমকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে আটক করেন।

পরে আহত আবদুল হাকিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে হাটহাজারী থানার ওসি বেলালউদ্দিন জাহাঙ্গীর জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

হত্যাকাণ্ডে জড়িত সুজনকে স্থানীয়দের সহযোগিতায় আটক করা হয়েছে। ঘাতকের দুই ভাই রফিকুল, শফিকুল ও বোন জামাই ফরিদুলকে আটক করা হয়েছে বলে ওসি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

জামাতার ছুরিকাঘাতে শ্বশুর খুন!

আপডেট সময় : ১২:৫৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০১৯