ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

নান্দাইলে প্রায় দের মন ওজনের কাঁঠাল মাত্র ২৩০ টাকা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১১:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জুন ২০১৯ ২১৩ বার পড়া হয়েছে

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইল উপজেলার চণ্ডীপাশা বাজারে ৫১ কেজি ওজনের একটি কাঁঠাল এনেছেন স্থানীয় বাসিন্দা বাবুল মিয়া। শুক্রবার সকালে এত বড় কাঁঠাল দেখতে বাজারে মানুষের ভিড় জমে যায়। তবে বিশাল আকারের কাঁঠালটি মাত্র ২৩০ টাকায় বিক্রি করতে পেরেছেন তিনি।

কাঁঠালের মালিক বাবুল মিয়া জানান, তার গাছে প্রতি বছরের মতো এবারও অনেক কাঁঠাল ধরেছে। তার মধ্যে এই কাঁঠালটি সবচেয়ে বড়। যার ওজন ছিল ৫১ কেজি। তবে বাজারে এবার কাঁঠালের ভালো দাম নেই। এ ছাড়া এত বড় কাঁঠালের ক্রেতা না থাকায় বিক্রিও করতে পারছিলেন না। একপর্যায়ে কাঁঠালটি বাড়িতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। ওই সময় তার পরিচিত খামারগাঁও গ্রামের সঞ্জু মিয়া কাঁঠালটি ২৩০ টাকা দাম করেন। আর কেউ এত দাম না বলায় তার কাছেই তা বিক্রি করেন তিনি।

বাবুল মিয়া বলেন, বাজারে এবার ধানের চেয়েও কাঁঠালের দাম কম। তাই কম দামেই কাঁঠালটি বিক্রি করেছেন। তিনি জানান, প্রতি বছরই তার গাছে দু-একটি বড় কাঁঠাল হয়। গত বছর একটি কাঁঠালের ওজন হয়েছিল ৩৫ কেজি।

ক্রেতা সঞ্জু মিয়া বলেন, অন্যান্য বছর এত বড় কাঁঠালের দাম হতো অন্তত এক হাজার টাকা। কিন্তু এবার দাম না থাকায় মাত্র ২৩০ টাকায় কাঁঠালটি কিনতে পেরেছেন। তিনি বলেন, কাঁঠালটি পাকলে ওজন আরও বেড়ে যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

নান্দাইলে প্রায় দের মন ওজনের কাঁঠাল মাত্র ২৩০ টাকা

আপডেট সময় : ১২:১১:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জুন ২০১৯