ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

ইজিবাইক চালককে গলা কেটে হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ১২ ডিসেম্বর ২০১৮ ২৯৮ বার পড়া হয়েছে

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরে ইজিবাইক চালককে গলা কেটে হত্যা করেছে দুবৃর্ত্তরা। মঙ্গলবার রাতে সিটি কর্পোরেশনের হাতিয়াবহ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. আল আমিন (১৫) শেরপুরের ঝিনাইগাতি থানার নাচনমহুরী গ্রামের মো. ফরহাদ আলীর ছেলে। তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের শিমুলতলীর শান্তিবাগ এলাকায় ভাড়া থাকতেন।

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ওসি সমীর চন্দ্র সূত্রধর জানান, হাতিয়াবহ এলাকার রাজেন্দ্রপুর-চত্বর বাজার সড়কে গজারী বনের ভেতর দুর্বৃত্তরা ওই ইজিবাইক চালককে গলা কেটে হত্যা করে ফেলে যায়।

পরে স্থানীয়রা টের পেয়ে থানায় খবর দিলে রাত ১০টার দিকে মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। ঘটনাস্থলের অল্প দূরে রাস্তার পাশে ইজিবাইকটি উল্টে পড়েছিল। হত্যাকাণ্ডের কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

নিহতের চাচা রুস্তম আলী জানান, আল আমিনের বাবা ফরহাদ আলী গ্রামের বাড়িতে থাকেন। মা, ভাই ও বোনের সঙ্গে শন্তিবাগ এলাকায় ভাড়া থেকে শিববাড়ি-শিমুলতলী রুটে ইজিবাইক চালতেন তিনি। মঙ্গলবার সন্ধ্যায় ইজিবাইক নিয়ে বের হয়ে আর বাড়ি ফিরেননি আল আমিন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ইজিবাইক চালককে গলা কেটে হত্যা

আপডেট সময় : ১২:৪৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ১২ ডিসেম্বর ২০১৮