ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, শিক্ষকের কারাদণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০১৯ ১৯০ বার পড়া হয়েছে

মাগুরা প্রতিনিধি;
মাগুরায় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তরপত্র পূরণ করে দেয়ার অভিযোগে এক শিক্ষককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জাহাঙ্গীর আলম খান নামে সাজাপ্রাপ্ত ওই শিক্ষক মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে কর্মরত আছেন।

মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (ডিডিএলজি) মো. মাহবুবুর রহমান জানান, শুক্রবার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা চলছিল। সেখানে ১১৩নং কক্ষে পরীক্ষায় অংশ নেন মইনুল হাসান নামে এক পরীক্ষার্থী। কিন্তু পরীক্ষা শেষ হওয়ার ১০ মিনিট আগে ওই পরীক্ষার্থী তার উত্তরপত্র ওই কেন্দ্রের ১০৮নং কক্ষে পরিদর্শক হিসেবে দায়িত্বরত শিক্ষক জাহাঙ্গীর আলম খানের কাছে জমা দেন। কিন্তু উত্তরপত্র হাতে পেয়ে ওই শিক্ষক পরীক্ষার্থী মইনুল হাসানের উত্তরপত্র পূরণ করা শুরু করেন। এ সময় অন্যান্য পরীক্ষার্থীরা বিষয়টি জানতে পেরে প্রশাসনকে অবহিত করেন।

মাগুরা জেলা প্রশাসক মো. আলী আকবর জানান, অভিযোগ পাওয়ার পর ওই কেন্দ্রে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট শাহিনা নাসরিনকে পাঠানো হলে তিনি ঘটনাস্থল থেকে শিক্ষক জাহাঙ্গীর আলম খানকে হাতেনাতে আটক করেন। তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই শিক্ষককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

সাজাপ্রাপ্ত শিক্ষক জাহাঙ্গীর আলম এবং পরীক্ষার্থী মইনুল ইসলাম সহোদর বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, শিক্ষকের কারাদণ্ড

আপডেট সময় : ০৮:২৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০১৯