ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

নিখোঁজের ১১ দিন পর সোহেল তাজের ভাগ্নে উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০১৯ ১৯৭ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি;
চট্টগ্রাম থেকে নিখোঁজের ১১দিন পর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের ভাগ্নে সৌরভকে ময়মনসিংহ থেকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ভোর সোয়া ৫টার দিকে তারাকান্দা উপজেলার বটতলা এলাকার জামিল রাইস মিলের সামনে থেকে তাকে উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের পুলিশ সুপার শাহ আবিদ হোসেন। তিনি জানান, সকাল ৯টায় প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এদিকে বৃহস্পতিবার সকাল ৬টার দিকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ ফেসবুক লাইভে তার ভাগ্নে সৌরভকে উদ্ধারের বিষয়টি জানিয়েছেন।

গত ৯ জুন চট্টগ্রাম নগরীর অফমি প্লাজার সামনে থেকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের ভাগ্নে সৌরভকে একটি মাইক্রোবাসে করে কৌশলে তুলে নিয়ে যাওয়া হয়। পরে তার বাবা বাদী হয়ে নগরীর পাঁচলাইশ থানায় জিডি করেন। চট্টগ্রামের এক শিল্পপতির মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে তাকে অপহরণ করা হয়েছিলো বলে অভিযোগ পরিবারের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

নিখোঁজের ১১ দিন পর সোহেল তাজের ভাগ্নে উদ্ধার

আপডেট সময় : ০৩:৫৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০১৯