ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

পুকুরে দূর্বৃত্তদের দেওয়া বিষে মৃত্যু হলো মৎস্য চাষী জামাল মিয়ার স্বপ্ন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৭ জুন ২০১৯ ২০৩ বার পড়া হয়েছে

সরাইল থেকে দীপক দেবনাথঃ
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার চানমুনি পাড়া এলাকায় পুকুরে বিষ দিয়ে মাছ নিধন করে দূর্বৃত্তরা।প্রায় দশ লক্ষ টাকার ক্ষতির সম্মুখীন হয়ে দিশেহারা আফজাল হোসেনের ছেলে মৎস্য চাষী জামাল মিয়া। এ বিষয়ে সরাইল থানায় অজ্ঞাত লোকদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী জামাল মিয়া।

সরাইল থানায় অভিযোগ ও ভুক্তভোগী সুত্রে জানাযায়, গত ২০ বছর যাবৎ মৎস্য চাষ করে জীবিকা নির্বাহ করছেন জামাল মিয়া। চানমুনি পাড়া এলাকায় নতুন পুকুরে জামাল বিভিন্ন প্রজাতির প্রায় ৮লক্ষাধিক মাছের পোনা ছাড়ে। পোনা গুলি আস্তে আস্তে বড় হচ্ছিলো, গত শনিবার রাতে কে বা কারা পুকুরে বিষ ফেলে যায়। এরপর সকাল থেকে সন্ধ্যা অব্দি পুকুরের সব মাছ মরে ভেসে ওঠে। ভুক্তভোগী জামাল মিয়া জানায় মাছগুলো রক্ষায় সে অনেক ঔষধ ব্যাবহার করে কিন্তু কিছুই লাভ হয়নি। উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের লোকজন সরেজমিনে গিয়ে দেখে আসেন, তারা বলেন কে বা কাহারা পুকুরে বিষ প্রয়োগ করেছে এর ফলে মাছগুলো মরে গেছে।

এই ঘটনায় জামাল মিয়া সরাইল থানায় অভিযোগ দাখিল করেন। সরাইল থানা পুলিশ ও ঘটনাস্থল পরিদর্শন করেন। ভুক্তভোগী জামাল বলেন শত্রুতা থাকলে আমার সাথে থাকতে পারে মাছের সাথে কেন? আমার সব শেষ হয়ে গেছে, আমার ছেলে মেয়ের পড়াশোনা ও সংসার চলে মাছ চাষের টাকায়। আমি এর বিচার চাই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

পুকুরে দূর্বৃত্তদের দেওয়া বিষে মৃত্যু হলো মৎস্য চাষী জামাল মিয়ার স্বপ্ন

আপডেট সময় : ১০:১৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৭ জুন ২০১৯