ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ৩ মাদক ব্যবসায়ী নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৬ জুন ২০১৯ ২০৭ বার পড়া হয়েছে

টেকনাফ প্রতিনিধি;

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যংয়ে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিন মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা, চারটি এলজি ও ২১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

রোববার ভোররাতে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ঢালা এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

নিহত মাদক ব্যবসায়ীরা হলো, কক্সবাজার পৌরসভার চৌধুরী পাড়ার গবি সোলতানের ছেলে দিল মোহাম্মদ (৪২), একই এলাকার মো. ইউনূছের ছেলে রাশেদুল ইসলাম (২২) ও চট্টগ্রামের আমিরাবাদের মাস্টারহাট এলাকার আবুল কাশেমের ছেলে শহিদুল ইসলাম (৪২)। এ সময় জাহাঙ্গীর ও সোহেল নামে র‌্যাবের দুই সদস্য আহত হন।

র‌্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পের ইনচার্জ লে. কমান্ডার মীর্জা শাহেদ মাহতাব এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইয়াবার একটি বড় চালান উদ্ধার করতে গেলে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় মাদক ব্যবসায়ীরা। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালান। পরে ঘটনাস্থল থেকে এসব মাদক ও অস্ত্রসহ তিনজনের মরদেহ পাওয়া যায়।

তিনি আরো বলেন, নিহত তিনজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ৩ মাদক ব্যবসায়ী নিহত

আপডেট সময় : ১২:৩৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৬ জুন ২০১৯