ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বন্ড সুবিধার আড়ালে শত কোটি টাকার কারসাজি, নাটের গুরু কমিশনার আবু ওবায়দা Logo লঞ্চ থেকে মেঘনায় লাফ দেওয়া যাত্রীকে জীবিত উদ্ধার, প্রশংসায় নৌ পুলিশের তৎপরতা Logo স্থানীয় কৃষকদের থেকে ভাড়ায় জমি নিয়ে সাইন বোর্ড: প্লট বানিজ্যের নামে পূর্বাচল প্রবাসী পল্লী কর্তৃপক্ষ’র প্রতারণা Logo “নৌ-খাতের সিমুলেটর বাণিজ্যের লুটেরা সিন্ডিকেট সাব্বির মাদানি” Logo গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে ত্রাসের রাজত্ব! নকল নবীশ মাহবুব আলমের বিরুদ্ধে রাজস্ব ফাঁকি ও দূর্নীতির অভিযোগ Logo ‘শিশু হাসপাতালে উপ-পরিচালক নেছার উদ্দীন সিন্ডিকেটের দুর্নীতি ও লুটপাট’ Logo গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল আমিন মিয়ার ১০ কোটি টাকা আত্মসাৎ ও টেন্ডার কারসাজি Logo মাঠের ত্যাগী না অভিজ্ঞ নেতা: রাজধানীর বিএনপিতে কোন পথে যাচ্ছে নেতৃত্ব? Logo অন্তর্বর্তী সরকার আমাকে ডিসিদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ দেয়নি: রাষ্ট্রপতি Logo পথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি

তরুণীকে শ্লীলতাহানি করায় যুবককে গণধোলাই করে ন্যাড়া করলো জনতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৩:০৮ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০১৯ ১৮১ বার পড়া হয়েছে

মানিকগঞ্জ প্রতিনিধি ;
মানিকগঞ্জের শিবালয়ের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি ও ছবি তুলতে আসা এক তরুণীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে শরীফুল নামের এক যুবককে গণধোলাই দিয়ে মাথা ন্যাড়া করে দিয়েছে উপস্থিত জনতা।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার তেওতা ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। বখাটে শরীফ দক্ষিণ তেওতা এলাকার মৃত হামিদ মৃধার ছেলে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যে সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিবালয় উপজেলার দুর্গম আলোকদিয়া চরের এক তরুণী চলমান ভোটার তালিকা ও ভোটার আইডি কার্ডের ছবি তোলার জন্য তেওতা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আসেন। একই উদ্দেশে আসা শরীফ পরিষদের বাথরুমে তরুণীকে একা পেয়ে শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় তরুণীর চিৎকারে উপস্থিত লোকজন বখাটেকে আটক করে। এক পর্যায়ে উত্তেজিত জনতা তাকে মারধর করে।

তেওতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে সকালের সংবাদকে বলেন, বিষয়টি নিয়ে মান-সম্মানের ভয়ে ভুক্তভোগী ও তার আত্মীদের কোনো অভিযোগ না থাকায় শত শত লোকের উপস্থিতিতে শরীফ নামের ওই যুবককে শাসন করে মীমাংসা করে দেওয়া হয়। পরে পরিষদ থেকে বের হয়ে যাবার পর তাকে উপস্থিত জনতা মাথা ন্যাড়া করে দিয়েছে।

এ বিষয়ে শিবালয় উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম ফিরোজ মাহমুদ জানান, এ বিষয়ে কেউ আমার কাছে অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

তরুণীকে শ্লীলতাহানি করায় যুবককে গণধোলাই করে ন্যাড়া করলো জনতা

আপডেট সময় : ১১:২৩:০৮ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০১৯