ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

জোর করে আবাসিক স্কুলে ভর্তি করায় কিশোরীর আত্মহত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩১:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০১৯ ২০১ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি;
দিনাজপুরের চিরিরবন্দরের একটি বেসরকারি আবাসিক স্কুলে ইচ্ছার বিরুদ্ধে ভর্তি করায় স্কুল ক্যাম্পাসে আত্মহত্যা করেছে ৮ম শ্রেণির এক ছাত্রী। বৃহস্পতিবার সন্ধ্যায় দিনাজপুরের চিরিরচন্দরের ঘুঘুরাতলী ড্যাফডিল রেসিডেন্সিয়াল মডেল স্কুলে এই ঘটনা ঘটে।

ওই ছাত্রীর নাম হাসনাতুন তুরিন (১৪)। সে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার গোবিন্দনগর গ্রামের হারেসুল ইসলামের মেয়ে।

পুলিশ জানায়, হাসনাতুন তুরিন ঠাকুরগাঁওয়ে একটি স্কুলে পড়ালেখা করত। সেই সুবাদে একটি ছেলের সঙ্গে তার পরিচয় হয়। যা তার পরিবার মেনে নিতে পারেনি। সম্প্রতি ছেলেটি অসুস্থ হয়ে মারা যায়। এরপর গত ৩ মাস আগে তুরিনকে তার ইচ্ছার বিরুদ্ধে দিনাজপুরের চিরিরচন্দরের ঘুঘুরাতলী ড্যাফডিল রেসিডেন্সিয়াল মডেল স্কুলে ভর্তি করা হয়।

সে বাড়িতে থেকেই পড়ালেখা চালিয়ে যেতে চেয়েছিল। কিন্তু তার বাবা-মা তাকে জোর করে আবাসিকে রেখে যায়। ঈদের ছুটি শেষে গত বুধবার তাকে আবারও ইচ্ছার বিরুদ্ধে ওই স্কুলে রেখে যাওয়া হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় সবাইকে নামাজের জন্য ডাকলে তুরিন নামাজে না গিয়ে স্কুলের দ্বিতীয় তলায় বেলকনিতে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ। কোনো অভিযোগ না থাকায় রাতেই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। শুক্রবার সকাল ১০টায় গোবিন্দনগরে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।

এ ব্যাপারে জানতে চাইলে ড্যাফডিল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের অধ্যক্ষ মো. মশিউর রহমান জানান, পরিবারের লোকজন তাদেরকে এ বিষয়ে কিছু জানায়নি। জানলে হয়ত তারা ওই ছাত্রীর প্রতি বিশেষ খেয়াল রাখতে পারতেন।

এ ব্যাপারে জানতে চাইলে চিরিরবন্দর থানা পুলিশের ওসি হারেসুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

জোর করে আবাসিক স্কুলে ভর্তি করায় কিশোরীর আত্মহত্যা

আপডেট সময় : ০১:৩১:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০১৯