ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

বিল তুলতে নতুন রাস্তা কাটলেন ইউপি সদস্য

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুন ২০১৯ ২০৩ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি;

নাটোরের বাগাতিপাড়ায় নতুন রাস্তার বিল পেতে রাস্তা খুঁড়ে যান চলাচল বন্ধ করেছেন এক ইউপি সদস্য। মঙ্গলবার এমন কাণ্ড করেছেন উপজেলার পাঁকা ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য বাদশা।

স্থানীয়রা জানায়, ২০১৮-১৯ অর্থ বছরের এলজিএসপি প্রকল্পের আওতায় চকগোয়াস কুলপাড়ায় ৬০ মিটার রাস্তার কাজ করেন ইউপি সদস্য বাদশা। রাস্তার কাজ শেষ হলেও চূড়ান্ত পরিদর্শনের অপেক্ষায় আছে রাস্তাটি। আর চূড়ান্ত পরিদর্শন শেষ হলে বিল উত্তোলন করতে পারবেন ওই ইউপি সদস্য। কিন্তু এরইমধ্যে ওই রাস্তায় ভারী মালামাল বহনকারী গাড়ি যাতায়াত করায় রাস্তাটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে এমন পরিস্থিতিতে পরিদর্শনে এলে সঠিক বিল উত্তোলন করতে পারবে না এমন দাবি ইউপি সদস্যের।

আর এমন ধারণা থেকেই যান চলাচল বন্ধ করতে নতুন রাস্তার শেষ দিকে কর্মসূচির ৪ জনকে দিয়ে রাস্তা খুঁড়ে প্রায় তিন ফুট গভীর গর্ত করেছেন তিনি। বিষয়টি স্বীকারও করেছেন ইউপি সদস্য বদশা।

রাস্তায় এমন গর্ত তৈরি করায় হেঁটে ছাড়া যাতায়াতের কোনো উপায় নেয়। ফলে চরম দুর্ভোগে পড়েছে স্থানীয়রা। ইউপি সদস্যের এমন কাণ্ডে হতবাক হয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বিল তুলতে নতুন রাস্তা কাটলেন ইউপি সদস্য

আপডেট সময় : ১১:১১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুন ২০১৯