ঢাকা ০৪:০২ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

ওসির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানকে হুমকি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৭:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২ জুন ২০১৯ ২৪৯ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি;
গাজীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান ইজাদুর রহমান চৌধুরীকে প্রার্থিতা প্রত্যাহার করতে জয়দেবপুর থানার ওসি হুমকি প্রদান দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে প্রার্থী ইজাদুর রহমান ৩০ মে গাজীপুরের পুলিশ সুপার বরাবর ওসির বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে ইজাদুর রহমান চৌধুরী বলেন, গত ২৯ মে বিকেল সোয়া ৩টার দিকে জয়দেবপুর থানার ওসি মো. আসাদুজ্জামান ওই থানার এএসআই হারুন অর রশিদের মোবাইল থেকে তাকে ফোন দেন। ফোনে ওসি সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তার প্রার্থিতা প্রত্যাহার করতে বলেন। এ জন্য তিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রীনা পারভীনের সঙ্গে কথা বলতে বলেন। ওসি বলেন ‘যদি তিনি প্রার্থিতা প্রত্যাহার না করেন তবে তার নির্বাচনী কাজ যারা করবে তাদের বিরাট অসুবিধা হবে এবং কর্মীদের মামলা-হামলা দিয়ে ব্যাপক ক্ষতি করা হবে।’

ইজাদুর রহমান অভিযোগ করে আরও বলেন, নির্বাচনের সময় বা নির্বাচনের পরে যদি বর্তমান ওসি আসাদুজ্জামান এই থানায় থাকে তাহলে আমার জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। এ ব্যাপারে তিনি নিজের ও তার কর্মীদের নিরাপত্তার জন্য পুলিশ সুপারের সহযোগিতা কামনা করেন।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে জয়দেবপুর থানার ওসি মো. আসাদুজ্জামান অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি কোনো প্রার্থীকে তার মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য ফোন দেননি। যদি কেউ এ ধরনের অভিযোগ করে থাকেন তাহলে তা সঠিক নয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ওসির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানকে হুমকি

আপডেট সময় : ০৯:৩৭:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২ জুন ২০১৯