ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বন্ড সুবিধার আড়ালে শত কোটি টাকার কারসাজি, নাটের গুরু কমিশনার আবু ওবায়দা Logo লঞ্চ থেকে মেঘনায় লাফ দেওয়া যাত্রীকে জীবিত উদ্ধার, প্রশংসায় নৌ পুলিশের তৎপরতা Logo স্থানীয় কৃষকদের থেকে ভাড়ায় জমি নিয়ে সাইন বোর্ড: প্লট বানিজ্যের নামে পূর্বাচল প্রবাসী পল্লী কর্তৃপক্ষ’র প্রতারণা Logo “নৌ-খাতের সিমুলেটর বাণিজ্যের লুটেরা সিন্ডিকেট সাব্বির মাদানি” Logo গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে ত্রাসের রাজত্ব! নকল নবীশ মাহবুব আলমের বিরুদ্ধে রাজস্ব ফাঁকি ও দূর্নীতির অভিযোগ Logo ‘শিশু হাসপাতালে উপ-পরিচালক নেছার উদ্দীন সিন্ডিকেটের দুর্নীতি ও লুটপাট’ Logo গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল আমিন মিয়ার ১০ কোটি টাকা আত্মসাৎ ও টেন্ডার কারসাজি Logo মাঠের ত্যাগী না অভিজ্ঞ নেতা: রাজধানীর বিএনপিতে কোন পথে যাচ্ছে নেতৃত্ব? Logo অন্তর্বর্তী সরকার আমাকে ডিসিদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ দেয়নি: রাষ্ট্রপতি Logo পথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি

কুমিল্লায় পুলিশের গাড়িতে ডাকাতি চেষ্টা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৯:১৬ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০১৯ ২১৭ বার পড়া হয়েছে

কুমিল্লা ব্যুরো

সাধারণের গাড়ি ভেবে পুলিশের গাড়িতে হামলা করেছে এক দল ডাকাত। রোববার মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কোরপাই এলাকায় এ ঘটনা ঘটে। টহলরত দেবপুর ফাঁড়ি পুলিশের প্রাইভেটকারে রড ফেলে ডাকাতির চেষ্টা চালায় একদল ডাকাত।

এ ঘটনায় পুলিশের সঙ্গে ডাকাত দলের গুলি বিনিময়ে এক ডাকাতকে আটক করে পুলিশ।

আটক ডাকাতের নাম হাবিবুল বাসার প্রকাশ্যে বাসার (২৮) বলে জানা গেছে। তিনি জেলার দেবিদ্বার উপজেলার মাসিকারা গ্রামের মৌলভী বাড়ীর ধনু মিয়ার পুত্র। এ ঘটনায় পুলিশের এসআই শাহিন কাদির আহত হন।

দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আবু ইউসুফ ফসিউজ্জামান জানান, আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে মহাসড়কে ছিনতাই, ডাকাতির ঘটনা যেন না ঘটে সেলক্ষ্যে দেবপুর ফাঁড়ী পুলিশের একাধিক দল কাজ করে যাচ্ছে।

সেই কাজের অংশ হিসাবে রোববার রাতে দেবপুর পুলিশ ফাঁড়ির এসআই মোহাম্মদ শাহিন কাদির ফোর্সসহ প্রাইভেটকারে করে মহাসড়কে টহল দেয়। রাত ২ টার দিকে বুড়িচং উপজেলা মোকাম ইউনিয়নের আগাতা ফিড মিলের সামনে দিয়ে যাওয়ার সময় একদল ডাকাত কৌশলে পুলিশের গাড়ির পেছনে রড ছুড়ে মারে।

এসময় পুলিশের প্রাইভেটকারটিকে ৭/৮ জনের একটি ডাকাতদল ঘিরে ফেলে। ডাকাত দল গাড়িতে পুলিশ দেখে গুলি চালায়।

পুলিশও ডাকাতদের লক্ষ্য করে পাল্টা গুলি চালায়। এতে আহত অবস্থায় এক ডাকাতকে আটক করে পুলিশ। তবে ডাকাত দলের বাকি সদস্য ডাকাতদল পালিয়ে যেতে সক্ষম হয়।

ঘটনাস্থল থেকে ডাকাত দলের ফেলে যাওয়া বিপুল সংখ্যক দেশিয় অস্ত্র, লোহার রড উদ্ধার করা হয়েছে বলে জানান ইন্সপেক্টর আবু ইউসুফ ফসিউজ্জামান ।

বুড়িচং থানা অফিসার ইনচার্জ আনোয়ানুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পুলিশের এক সদস্য আহত হয়েছেন। আহত পুলিশ ও ডাকাত সদস্যকে বুড়িচং উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

এ ঘটনায় বুড়িচং থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

কুমিল্লায় পুলিশের গাড়িতে ডাকাতি চেষ্টা!

আপডেট সময় : ০৪:৩৯:১৬ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০১৯