ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

মোটরসাইকেল দুর্ঘটনায় তিন বন্ধুর মর্মান্তিক মৃত্যু!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৭:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মে ২০১৯ ২০৫ বার পড়া হয়েছে

চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৫ মে) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌর সদর (ডাকবাংলোর সামনে) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের তাকিয়াপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে মো: রাকিব হোসেন (১৯), খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈয়াছড়া গ্রামের শফিউল আলমের ছেলে তারেক হোসেন (১৯) ও ফেনীর ছাগলনাইয়ার আন্দারমানিক গ্রামের মো. মাহবুবুল হকের ছেলে মো: রিফাত হোসেন (২০)।

জানা গেছে, নিহত তিনজনই ঘনিষ্ট বন্ধু। এদের মধ্যে তারেক স্থানীয় মিরসরাই বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র। নিহত রিফাত ও রাকিব স্থানীয় বড়তাকিয়া বাজার এলাকায় মোটর গ্যারেজে চাকরি করতেন।

মিরসরাই থানার এসআই দিনেশ দাশ জানান, রাতে পৌর সদরের ইউটার্ন এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এসময় আহত হন একজন।

তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতদের মৃতদেহ একই হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মোটরসাইকেল দুর্ঘটনায় তিন বন্ধুর মর্মান্তিক মৃত্যু!

আপডেট সময় : ০৯:২৭:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মে ২০১৯