ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo প্রকল্প বণ্টনে অনিয়ম ও রাজনৈতিক প্রভাবের অভিযোগে গণপূর্ত সচিব নজরুলকে নিয়ে বিতর্কের ঝড়! Logo শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগ: কোটি টাকার চুক্তিতে তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহজাহান আলী Logo কক্সবাজার উত্তর বন বিভাগে সীমাহীন ঘুষ–দুর্নীতির অভিযোগ Logo বটিয়াঘাটায় বিএনপি প্রার্থীর উঠান বৈঠক: সংখ্যালঘু সম্প্রদায়ের নিরবিচ্ছিন্ন নিরাপত্তার আশ্বাস Logo গণপূর্তের নির্বাহী প্রকৌশলী কায়সার কবির ও ক্যাশিয়ার এনামুল হকের বিরুদ্ধে কোটি টাকার লুটপাটের অভিযোগ|| পর্ব – Logo বহুজাতিক প্রতিষ্ঠানের অর্থ অপব্যবহার: এশিয়াটিক থ্রি সিক্সটি ইস্যুতে হাইকোর্টে যাচ্ছে আইনজীদের সংগঠন  Logo বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের জ্যেষ্ঠ নেতার পদোন্নতি সহ পিআরএল: রয়েছে শত কোটি টাকার লুটপাটের অভিযোগ! Logo দৈনিক সবুজ বাংলাদেশের সম্পাদক মোহাম্মদ মাসুদ এর জন্মদিন আজ Logo উন্নয়নের নামে লুটপাট: ডিএসসিসি এডিবি প্রকল্পে ‘১২ টেবিল’ ভাগাভাগি হয় ঘুষের টাকা  Logo বাংলাদেশ ভারত কোস্টগার্ডের তত্ত্বাবধানে ১৫১ জেলের মুক্তিতে বন্দি বিনিময়ে স্বস্তির নিঃশ্বাস

দুই স্বামীর সঙ্গে সংসার করেন শিক্ষিকা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৯:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মে ২০১৯ ১৯৪ বার পড়া হয়েছে

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রেজবীন নাহার (৩১) নামের এক স্কুল শিক্ষিকা স্ত্রীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন স্বামী আল আমিন রনি। শনিবার সকালে গফরগাঁও প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন তিনি।

রেজবীন নাহার লামকাইন মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

আল আমিন রনি অভিযোগ করে বলেন, ২০১৩ সালে ১৪ নভেম্বর উপজেলার পাগলা থানাধীন দত্তেরবাজার ইউনিয়নের বিরই গ্রামের রফিকুল ইসলামের মেয়ে রেজবীন নাহারের সঙ্গে কাবিন রেজিস্ট্রিমূলে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্ত্রী রেজবীন নাহার পৌরশহরের শিলাসী গ্রামে আমার বাড়িতে বসবাস করে আসছিলেন।

তিনি বলেন, পরে রেজবীন নাহার আমাদের বিয়ের তথ্য গোপন রেখে প্রতারণার আশ্রয় নিয়ে ২০১৬ সালে ৮ জুলাই একই উপজেলার উস্থি ইউনিয়নের নয়াবাড়ি গ্রামের মো. নূরুল ইসলামের ছেলে জহিরুল ইসলামকে বিয়ে করেন। এরপর থেকেই স্ত্রী রেজবীন নাহার গোপনে দুই স্বামীর সঙ্গে সংসার করতে থাকেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতারণা করে বিয়ে এবং গোপনে দুই স্বামী সঙ্গে সংসার করার বিষয়টি প্রকাশ পেলে ঘটনাটি চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে প্রথম স্বামী আল আমিন রনি স্ত্রী রেজবীনকে আনতে গেলে তার বাবা রফিকুল ইসলাম তাতে বাধা দেন। উল্টো প্রথম স্বামী আল আমিন রনির বিরুদ্ধে গত ৩ মে পাগলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন রেজবীন নাহারের বাবা রফিকুল ইসলাম।

স্বামী আল আমিন রনি প্রতারক স্ত্রী ও তার বাবার দায়ের করা মিথ্যা মামলার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রশাসনের সহযোগিতা দাবি করেন।

এ ঘটনায় রেজবীন নাহারের মোবাইলে যোগাযোগ করা হলে ফোন বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি।

সংবাদ সম্মেলনে আল আমিন রনির বাবা নূরুল আমিন, চাচা আবুল কাশেম, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি মো. বদর উদ্দিন, আবুল কাশেম উজ্জল, মো. পাভেল, মো. শামছুদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

দুই স্বামীর সঙ্গে সংসার করেন শিক্ষিকা!

আপডেট সময় : ০৯:১৯:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মে ২০১৯