ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

স্কুলছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে বন্ধুকে নিয়ে শিক্ষকের গণধর্ষণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০১৯ ২০২ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি;
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক স্কুল শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত শিক্ষকের নাম বাপ্পা সেন। তিনি উপজেলার সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।

আজ শুক্রবার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে মেয়ের বাবা বাদী হয়ে জগন্নাথপুর থানায় নারী ও শিশু নিয়াতন দমন আইনে মামলা করেন। মামলায় দুইজনকে আসামি করা হয়।

পুলিশ ও মামলার বিবরণ সূত্রে জানা যায়, উপজেলার কলকলিয়া ইউনিয়নের বাসিন্দা স্থানীয় বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীর (১৩) সঙ্গে পার্শবর্তী সৈয়দপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাপ্পা সেনের সঙ্গে প্রেমের সর্ম্পক ছিল। গত ৪ মার্চ মেয়েটিকে বেড়ানোর কথা বলে বাপ্পা সেন বিদ্যালয় থেকে জেলার ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকার বাসিন্দা আব্দুস সামাদের বাড়িতে নিয়ে যান। সেখানে বাপ্পা ও তার বন্ধু সামাদ মিলে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। একপর্যায়ে মেয়েটি দুই মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরে মেয়েটি তার পরিবারকে ধর্ষণের বিষয়টি জানায়।

মেয়েটির বাবা জানান, আমার অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে যারা সর্বনাশ করেছে আমরা তার বিচার চাই।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতেয়ার উদ্দিন চৌধুরী বলেন, ধর্ষণের ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে আজ একটি মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে আসামিকে গ্রেফতার করা হয়। শনিবার (২৫ মে) আসামিকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হবে। একই সঙ্গে মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

স্কুলছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে বন্ধুকে নিয়ে শিক্ষকের গণধর্ষণ

আপডেট সময় : ১১:৫৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০১৯