ঢাকা ০২:১০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

কুমিল্লায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আসামি নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৭:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০১৯ ১৯৪ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি |
কুমিল্লায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জাকির হোসেন ওরফে কালা জাকির (৩৫) নামে বিভিন্ন মামলার আসামি নিহত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে জেলার সদর উপজেলার পালপাড়া ব্রিজসংলগ্ন গোমতী নদীর তীররক্ষা বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে ১২০০ পিস ইয়াবা, একটি এলজি ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

নিহত মাদক ব্যবসায়ী নগরীর শাসনগাছা এলাকার সুলতান আহম্মদের ছেলে। তার বিরুদ্ধে মাদক, ডাকাতি ও দ্রুতবিচার আইনসহ বিভিন্ন অপরাধে অন্তত দেড় ডজনেরও অধিক মামলা রয়েছে।

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু সালাম মিয়া বলেন, “গোপন সূত্রে খবর পেয়ে তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী কালা জাকিরকে আটক করতে রাত ২টার দিকে পুলিশ পালপাড়া ব্রিজসংলগ্ন গোমতী বাঁধে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কালা জাকির ও তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়।”

পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে। এতে মাদক ব্যবসায়ী জাকির গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

কুমিল্লায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আসামি নিহত

আপডেট সময় : ১০:৩৭:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০১৯