ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

এসপি হারুনের নেতৃত্বে নারায়ণগঞ্জ গড়ার আহ্বান মন্ত্রীর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৮:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০১৯ ১৯১ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি;
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার এসপি হারুন অর রশীদের নেতৃত্বে দুর্নীতিমুক্ত নারায়ণগঞ্জ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। তিনি বলেন, আসুন জেলা পুলিশ সুপার হারুনের নেতৃত্বে দুর্নীতিমুক্ত নারায়ণগঞ্জ এবং আইনের সুশাসন গড়ে তুলি। আসুন সবাই শান্তিতে থাকি এবং দেশকে এগিয়ে নিয়ে যাই।

বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা পুলিশ লাইনে জেলা পুলিশ প্রশাসনের আয়োজনে এক ইফতার মাহফিলপূর্ব আলোচনায় তিনি এসব কথা বলেন।

পুলিশ সুপার হারুন অর রশীদের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, নারায়নগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক এসএম আকরাম, জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান মনির, মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি অ্যাড. সাখাওয়াত হোসেন খানসহ প্রমূখ।

এদিকে নারায়ণগঞ্জে সবচেয়ে সুন্দর ঈদের জামাত করতে সাংবাদিকসহ সকলের সহযোগিতা ও দোয়া চান নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। তিনি বলেন, দোয়া কবুলের জন্য ইফতারের সময়টা হচ্ছে পারফেক্ট টাইম। আজকের এই অনুষ্ঠানে জেলার প্রায় সকল জনপ্রতিনিধিরা এসেছেন। আল্লাহর রহমত ছাড়া জনপ্রতিনিধিত্ব করা যায় না। আর এত মানুষের মধ্যে আল্লাহ নিশ্চই একটা হাত কবুল করবেন।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময় থেকেই বিভিন্ন মন্তব্যের কারণে আলোচনায় উঠে আসেন এসপি হারুন। এ সময় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের সঙ্গে নারায়ণগঞ্জ পুলিশের সম্পর্ক খারাপের দিকে যেতে থাকে। বিভিন্ন সভা-সমাবেশে পুলিশের দিকে ইঙ্গিত করে বক্তব্য দিতে থাকেন শামীম ওসমান। তার বেশ কয়েকজন ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে পুলিশও মামলা করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

এসপি হারুনের নেতৃত্বে নারায়ণগঞ্জ গড়ার আহ্বান মন্ত্রীর

আপডেট সময় : ১০:০৮:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০১৯