ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বিআরটিসিতে দুর্নীতির বরপুত্র চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা Logo শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে ঘিরে সমালোচনার ঝড় Logo বরিশালে গণপূর্তে ঘুষ–চেক কেলেঙ্কারি! Logo ওয়ার্ল্ড হিউম্যান রাইটস্ ক্রাইম রিপোর্টাস সোসাইটির কম্বল ও খাবার বিতরন Logo বাংলাদেশে ৫৬ জন দীর্ঘমেয়াদি নির্বাচন পর্যবেক্ষক মোতায়েন করল ইউরোপীয় ইউনিয়ন Logo নাগরিক শোকসভা কাল: সঙ্গে আনতে হবে আমন্ত্রণপত্র Logo উত্তরায় হোটেলে চাঁদা চাওয়ায় সাংবাদিককে গণধোলাই Logo ৩০ লক্ষ টাকায় বনানী ক্লাবের সদস্য হওয়া দুর্নীতিবাজ কাস্টমস কমিশনার জাকিরের পুনর্বাসন Logo চমেকে বিনামূল্যে বিশুদ্ধ খাবার পানির প্ল্যান্ট স্থাপন করল দূর্বার তারুণ্য ফাউন্ডেশন Logo তারেক রহমানের সঙ্গে সম্পাদক-সাংবাদিকদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত

ইউএনওকে প্রাণনাশের হুমকি যুবলীগ নেতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৫:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০১৯ ১৬২ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ;

সরকারি প্রকল্পে অনিয়ম প্রতিরোধ এবং খাদ্য গুদামে ধান সরবরাহে প্রভাব বিস্তারে বাঁধা দেয়ায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) সঙ্গে অশালীন আচরণ ও প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে উপজেলা যুবলীগের আহ্বায়ক সাজ্জাদুল হক রেজার বিরুদ্ধে। এ ঘটনায় ইউএনও এসএম সাইফুর রহমান বাদী হয়ে রেজাসহ ৭ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।

বৃহস্পতিবার বিকেলে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম।

মামলার আসামিরা হলেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুলের ছোট ভাই সাজ্জাদুল হক রেজা, পৌর শ্রমিক লীগের সভাপতি আরমান, কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি রিয়াদ, যুবলীগ নেতা রিপন, সাইফুল, জহুরুল এবং সোহাগ।

মামলার বিবরণে বাদী উল্লেখ করেছেন, সরকারি বিভিন্ন প্রকল্পে অনিয়ম প্রতিরোধ এবং খাদ্যগুদামে ধান সরবরাহে প্রভাব বিস্তারে বাধা দেয়ায় বুধবার (২২ মে) দুপুর সাড়ে ১২টার দিকে সাজ্জাদুল হক রেজাসহ ২০/২৫ জনের একটি সংঘবদ্ধ দল উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুলের কক্ষে অবস্থান নিয়ে ইউএনওকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তারা পুরো দফতরে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে তাকে প্রাণনাশের হুমকি দেয়।

এদিকে বৃহস্পতিবার (২৩ মে) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বোরো ধান ক্রয় সংক্রান্ত মনিটরিং কমিটির বিশেষ সভায় ঘটনাটি উল্লেখ করেন ইউএনও এসএম সাইফুর রহমান। তিনি বলেন, উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুলের ছোট ভাই সাজ্জাদুল হক রেজা তার নিজের তালিকায় ধান সংগ্রহের জন্য প্রাণনাশের হুমকি দিয়েছে।

জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন বলেন, ধান ক্রয়ে দলীয় লোকেরাই সিন্ডিকেট করছে। এর থেকে বেরিয়ে এসে প্রান্তিক চাষিদের কাছ থেকে ধান সংগ্রহ করতে হবে।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ বলেন, ধান ক্রয়ে বাধাদানকারীদের কোনো দল নেই। প্রশাসন চাইলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে জানতে বেলকুচি উপজেলা যুবলীগের আহ্বায়ক সাজ্জাদুল হক রেজার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ইউএনওকে প্রাণনাশের হুমকি যুবলীগ নেতার

আপডেট সময় : ১০:০৫:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০১৯