ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সংরক্ষিত নারী আসনে আলোচনায় আসমা আজিজ Logo উপ-কর কমিশনারের তানজিনা’ র ১৫ কোটি টাকার ‘অবৈধ’ সম্পদ Logo রপ্তানি ঘোষণার অমিল বন্ড তদারকিতে পুকুর চুরি: জেসি কামরুলের সহায়তায় কয়েকশ কোটি টাকা রাজস্ব আত্মসাৎ  Logo পাঁচ প্রকৌশলীর গাফিলতিতেই সংসদে মাইক অচল Logo রাজস্ব কর্মকর্তা মেহেদীর বিরুদ্ধে ঘুষ অনিয়মের অভিযোগে নড়েচড়ে দাঁড়াল দুদক: ছাত্রলীগের নেতা বহাল তবিয়তে! Logo কাস্টমসে আওয়ামী দোসর আজাদের রাজত্ব বহাল Logo মিরপুর বিআরটিএতে মালিকানা বদল সেবায় দালালচক্রের দৌরাত্ম্য: কাউন্টার কর্মকর্তাকে ঘিরে ঘুষ বাণিজ্যের অভিযোগ Logo স্বল্প বেতনে এলজিইডি গাড়িচালকের সম্পদের অট্টালিকা Logo পরিবার পরিকল্পনা অধিদপ্তরে পরিচালক মীর সাজেদুর রহমানকে ঘিরে প্রশাসনিক অনিয়মের বিতর্ক Logo সাড়ে ৬শ’ কোটি টাকার সেচ প্রকল্পে অনিয়মের অভিযোগ নিয়েও বহাল পিডি নুরুল ইসলাম

ধর্মবোন ডেকে গৃহবধূকে ধর্ষণ, মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০১৯ ১৯৬ বার পড়া হয়েছে

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি; 

গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় সহকর্মীর স্ত্রীকে ধর্মবোন ডেকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে এক রেস্টুরেন্ট কর্মচারীর বিরুদ্ধে। এ ঘটনায় ধর্ষিতা গৃহবধূ বাদী হয়ে বুধবার সন্ধ্যায় গোয়ালন্দঘাট থানায় মামলা দায়ের করেছেন।

ধর্ষণের শিকার ওই গৃহবধূ জানান, তাদের বাড়ি গোপালগঞ্জ জেলার মোকছেদপুর উপজেলায়। তার স্বামী দৌলতদিয়ায় একটি রেস্টুরেন্ট বাবুর্চির কাজ করেন। সে কারণে তারা দৌলতদিয়ায় বাসা ভাড়া করে থাকেন। তার স্বামীর সঙ্গে একই রেস্টুরেন্টে কাজ করে দৌলতদিয়া ইউনিয়নের আয়নাল মাতুব্বারের পাড়া গ্রামের রোকন খা (৩০)। এক সঙ্গে কাজ করায় তার স্বামীর সঙ্গে মাঝেমধ্যেই তাদের বাসায় আসত রোকন। একপর্যায়ে সে ওই গৃহবধূকে ধর্ম ভাইবোন ডাকে। গত ১৪ মে রাত সাড়ে ৯টার দিকে রোকন তাদের বাসায় এসে জানতে পারে তার স্বামী গোপালগঞ্জে গ্রামের বাড়িতে গেছে। এরপর সে ওড়না দিয়ে তার মুখ বেঁধে তাকে ধর্ষণ করে। এসময় ওই গৃহবধূর কান্নার আওয়াজ পেয়ে স্থানীয়রা এগিয়ে এলে রোকন পালিয়ে যায়। ঘটনা শুনে তার স্বামী পরদিন বাড়ি থেকে এসে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে। চারদিন হাসপাতালে চিকিৎসা নিয়ে গত ১৯ মে তিনি হাসপাতাল থেকে ছাড়া পান। স্বজনদের সঙ্গে আলোচনা করে মামলার সিদ্ধান্ত নিতে কিছুটা দেরি হয়েছে বলেও তিনি জানান।

এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, ধর্ষণের শিকার গৃহবধূ নিজে বাদী হয়ে রোকন খা’র বিরুদ্ধে বুধবার সন্ধ্যায় গোয়ালন্দ ঘাট থানায় মামলা করেছেন। অভিযুক্ত আসামিকে গ্রেফতারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ধর্মবোন ডেকে গৃহবধূকে ধর্ষণ, মামলা

আপডেট সময় : ০৭:১৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০১৯