ঢাকা ১২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জিয়া শিশুকিশোর মেলার কেন্দ্রীয় কমিটির গণমাধ্যম বিষয়ক সম্পাদক হলেন হাফিজুর রহমান শফিক Logo জিয়া শিশু কিশোর মেলার নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা  Logo ভোলার জেলা রেজিস্ট্রার নুর নেওয়াজ ৫০ কোটি টাকার সম্পদের মালিক Logo প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে শীর্ষ কর্মকর্তা আতিকুর পাহাড়সমান অভিযোগ নিয়েও বহাল Logo বদলি-বাণিজ্য ঘুষ বাণিজ্যে বেপরোয়া সাব-রেজিস্ট্রার মাইকেল মহিউদ্দিন সিন্ডিকেট Logo রাজউকে দুর্নীতিতে আলোচনার শীর্ষে পরিচালক জাকারিয়া: ‘সেফ জন’ দিয়েছে কর্তৃপক্ষ  Logo প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য Logo ‘৬ বছরে ৮৬৫০ কোটি লুটপাট : সওজে নতুন করে সক্রিয় সেই ‘ডন’ রায়হান মুস্তাফিজ!’ Logo ৮০ কোটির জালিয়াতি: শিল্পগোষ্ঠীকে ফাঁকি দিয়ে আত্মগোপনে বৃষ্টি–মেসবাহ দম্পতি লাপাত্তা  Logo রাজউকের কানুনগো আব্দুল মোমিন: দুর্নীতি ও প্লট বাণিজ্যের মাধ্যমে অঢেল সম্পদের মালিক 

চাঁদার দাবিতে প্রাথমিক বিদ্যালয়ে ভাঙচুর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৭:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০১৯ ১৯০ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি;

মাগুরার শ্রীপুর উপজেলার টুপিপাড়া গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণে চাঁদা না দেওয়ায় স্কুল ভবন, চেয়ার, বেঞ্চ ও দরজা জানালা ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ঠিকাদার নাসির শিকদার শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

লিখিত অভিযোগে নাসির শিকদার অভিযোগ করেন- টুপিপাড়া গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে নির্মাণ কাজে বিভিন্ন সময় ওই গ্রামের মাসুদ, আজাদ, রিপন ও সেজান চাঁদা দাবি করে আসছে। ইতোপূর্বে বাধ্য হয়ে তাদেরকে কিছু টাকা চাঁদাও দেওয়া হয়েছে। গত বুধবার সকালে তারা মোবাইলে আরও ২০ হাজার টাকা চাঁদা দাবি করে।

অভিযোগে আরও বলা হয়, ঠিকাদার নাসির চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে মাসুদ তার লোকজন দিয়ে নব নির্মিত স্কুল ভবনের দেয়াল, সিঁড়ি, মেঝে, স্কুলের চেয়ার, বেঞ্চ ও দরজায় ভাঙচুর করে। এতে প্রায় ১ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ঠিকাদার নাসির শিকদার একটি লিখিত অভিযোগ দায়ের করছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

চাঁদার দাবিতে প্রাথমিক বিদ্যালয়ে ভাঙচুর

আপডেট সময় : ১১:৩৭:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০১৯