ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

ট্রেনে কাটা পড়া ভিক্ষুকের ব্যাগে মিলল ৮০ হাজার টাকা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৪:২৮ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০১৯ ১৯৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক; 

বগুড়ার সোনাতলা উপজেলার সীমান্তবর্তী গাবতলী উপজেলার সুখানপুকুর রেল স্টেশনে ট্রেনে কাটা খোকা মোল্লা নামের এক ভিক্ষুকের ব্যাগে পাওয়া গেছে নগদ ৮০ হাজার ১৯০ টাকা। তিনি গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের ধনঞ্জয় গ্রামের মৃত মুনি মোল্লার ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, ওই ভিক্ষুক প্রায় ২৫ বছর ধরে ভিক্ষাবৃত্তি করে আসছিলেন। তিনি তার ভিক্ষাবৃত্তির টাকাগুলো ব্যাগে রেখে বহন করে বেড়াতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে গাইবান্ধার বোনারপাড়া থেকে বগুড়ার সান্তাহারগামী ট্রেনটি সুখানপুকুর রেল স্টেশনে থামলে ওই ভিক্ষুক ট্রেনে ওঠেন। এরপর ট্রেন ছাড়লে ঝাঁকুনিতে ওই ভিক্ষুকের হাতে থাকা ব্যাগটি নিচে পড়ে যায়। এ সময় ভিক্ষুক খোকা মোল্লা ট্রেন থেকে নামার চেষ্টা করেন। তখন ট্রেন থেকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় লোকজন ভিক্ষুকের মরদেহের পাশে একটি ব্যাগ দেখতে পান। ওই ব্যাগে প্রচুর টাকা দেখে স্টেশন মাস্টারের কাছে জমা দেন তারা।

গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম আজাদ বাদল বলেন, ভিক্ষুকের ব্যাগে খুচরা ও টাকার নোট ছিল। যা গণনা করতে প্রায় ৩ ঘণ্টা সময় লেগেছে। ভিক্ষুকের ব্যাগে ৮০ হাজার ১৯০ টাকা পাওয়া গেছে।

সুখানপুকুর রেল স্টেশনের মাস্টার আব্দুল মতিন বলেন, ভিক্ষুকের ব্যাগ থেকে পাওয়া টাকাগুলো চেয়ারম্যান-মেম্বারদের উপস্থিতিতে নিহত ভিক্ষুকের পরিবারকে দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ট্রেনে কাটা পড়া ভিক্ষুকের ব্যাগে মিলল ৮০ হাজার টাকা

আপডেট সময় : ১০:২৪:২৮ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০১৯