ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

দুর্নীতি-স্বজনপ্রীতি চলবে না : মেয়র সাদিক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৩:০৩ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০১৯ ২০৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক বরিশাল; 

কর আদায়ে দুর্নীতি-অনিয়ম ও স্বজনপ্রীতি কোনোভাবেই চলবে না বলে জানিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়বাত সাদিক আব্দুল্লাহ।

তিনি বলেন, সাবেক মেয়র কর আদায়ে, যে দুর্নীতি-অনিয়ম ও স্বজনপ্রীতি করেছেন তা আমার আমলে কোনোভাবেই হতে দেয়া হবে না। বুধবার দুপুরে নগর ভবন সভাকক্ষে সংবাদ সম্মেলন করে এসব কথা বলেছেন মেয়র সাদিক আব্দুল্লাহ।

তিনি বলেন, একটি মহল কর বৃদ্ধি করা হয়েছে বলে অপপ্রচার চালাচ্ছে। আমি নির্বাচিত হওয়ার পর বরিশাল নগরীতে বাসা-বাড়ি, ব্যবসা-প্রতিষ্ঠানের ক্ষেত্রে নতুন করে কোনো কর আরোপ করা হয়নি। সাবেক মেয়র আহসান হাবীব কামালের আমলে ২০১৬ সালের জানুয়ারিতে ধার্যকৃত কর-ই আদায় করা হবে।

২০১৮ সালে গণপূর্ত অধিদফতর থেকে সাতটি বিভাগীয় শহরে কর আদায়ে যে অর্থ ধার্য করা হয়েছিল তা বরিশাল নগরবাসীর জন্য অধিক মন্তব্য করে গণপূর্ত অধিদফতরে চিঠি দেবেন বলেও জানান মেয়র সাদিক।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- প্যানেল মেয়র গাজী নঈমুল ইসলাম লিটু, রফিকুল ইসলাম খোকন ও আয়েশা তৌহিদা লুনা ছাড়াও সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

দুর্নীতি-স্বজনপ্রীতি চলবে না : মেয়র সাদিক

আপডেট সময় : ০৬:৫৩:০৩ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০১৯