ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লালপুরে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার Logo মোহনা টিভি দখলের অপচেষ্টা: মিরপুরে উত্তেজনা, থানায় জিডি Logo মোহনা টিভির ১৪ হাজার টাকার কর্মচারী শত কোটি টাকার মালিক: বর্তমানে ‘স্বঘোষিত’ সিইও তসলিম আওয়ামী এজেন্ট  Logo বন বিভাগে পদোন্নতি জট ও কর্তাদের দুর্নীতির অভিযোগ: আদালতের হস্তক্ষেপে নতুন করে উত্তেজনা Logo জেল থেকে ফিরেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকৌশলী জুয়েল রানা Logo থাইল্যান্ডের চিকিৎসা নির্ভরতা কমাতে বাংলাদেশে সেবা সম্প্রসারণে আগ্রহ ব্যাংককের বিএনএইচ হাসপাতালের Logo প্রধান প্রকৌশলীর বদলির আদেশ অমান্য, ঢাকাতেই বহাল ফ্যাসিস্টের দোসর উপসহকারী আব্দুল্লাহ-আল-মামুন Logo কক্সবাজারের রাজাঘাট রেঞ্জে বন ধ্বংসের মহোৎসব, অবৈধ করাতকলের দৌরাত্ম্যে উজাড়ের শঙ্কা Logo উত্তর সিটি কর্পোরেশনের মাস্টাররোল কর্মচারীর সম্পদের পাহাড় Logo ভোলার সাবেক এসপি শরীফের বিরুদ্ধে কল্যাণ ফান্ডের দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

পাহাড়ে বেড়াতে নিয়ে প্রেমিকাকে প্রেমিকের ধর্ষণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪০:২৫ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০১৯ ১৯৪ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি;

মৌলভীবাজারে প্রেমের সম্পর্কের সূত্র ধরে এক তরুণীকে (১৯) বেড়াতে নিয়ে পাহাড়ের নির্জন স্থানে ধর্ষণ করেছে প্রেমিক। এ ঘটনায় প্রেমিক কামাল মিয়াকে (২২) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নে এ ঘটনা ঘটে। গ্রেফতার কামাল মিয়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের আমুলী গ্রামের সিকান্দার আলীর ছেলে। বুধবার এ ঘটনায় বাদী হয়ে কুলাউড়া থানায় একটি মামলা করেছেন ধর্ষণের শিকার তরুণী।

মামলার অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রেমের সম্পর্কের সূত্র ধরে মঙ্গলবার (২১ মে) বিকেলে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের গনকিয়া এলাকার একটি পাহাড়ে ওই তরুণীকে নিয়ে যায় প্রেমিক কামাল।

সেখানে ওই তরুণীকে ধর্ষণ করে কামাল। স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে ঘটনাস্থল থেকে তাদেরকে আটক করে পুলিশে খবর দেয়। সন্ধ্যার পর কুলাউড়া থানা পুলিশের এসআই বাদল তাদেরকে আটক করে থানায় নিয়ে যান। কামালকে জিজ্ঞাসাবাদে ওই তরুণীকে ধর্ষণের কথা স্বীকার করেছে। পরে ওই তরুণী বাদী হয়ে কুলাউড়া থানায় মামলা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানা পুলিশের ওসি ইয়ারদৌস হাসান বলেন, স্থানীয় লোকজন আপত্তিকর অবস্থায় তরুণ-তরুণীকে আটক করে পুলিশে খবর দেয়। সন্ধ্যার পর কুলাউড়া থানা পুলিশের এসআই বাদল তাদেরকে আটক করে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় ধর্ষণের মামলা করেছেন ওই তরুণী। তাকে ধর্ষণ করেছে কামাল মিয়া।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

পাহাড়ে বেড়াতে নিয়ে প্রেমিকাকে প্রেমিকের ধর্ষণ

আপডেট সময় : ০৫:৪০:২৫ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০১৯