ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লালপুরে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার Logo মোহনা টিভি দখলের অপচেষ্টা: মিরপুরে উত্তেজনা, থানায় জিডি Logo মোহনা টিভির ১৪ হাজার টাকার কর্মচারী শত কোটি টাকার মালিক: বর্তমানে ‘স্বঘোষিত’ সিইও তসলিম আওয়ামী এজেন্ট  Logo বন বিভাগে পদোন্নতি জট ও কর্তাদের দুর্নীতির অভিযোগ: আদালতের হস্তক্ষেপে নতুন করে উত্তেজনা Logo জেল থেকে ফিরেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকৌশলী জুয়েল রানা Logo থাইল্যান্ডের চিকিৎসা নির্ভরতা কমাতে বাংলাদেশে সেবা সম্প্রসারণে আগ্রহ ব্যাংককের বিএনএইচ হাসপাতালের Logo প্রধান প্রকৌশলীর বদলির আদেশ অমান্য, ঢাকাতেই বহাল ফ্যাসিস্টের দোসর উপসহকারী আব্দুল্লাহ-আল-মামুন Logo কক্সবাজারের রাজাঘাট রেঞ্জে বন ধ্বংসের মহোৎসব, অবৈধ করাতকলের দৌরাত্ম্যে উজাড়ের শঙ্কা Logo উত্তর সিটি কর্পোরেশনের মাস্টাররোল কর্মচারীর সম্পদের পাহাড় Logo ভোলার সাবেক এসপি শরীফের বিরুদ্ধে কল্যাণ ফান্ডের দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

সীতাকুণ্ডে গভীর রাতে পুলিশ-জনতা ব্যাপক সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০১৯ ১৭৬ বার পড়া হয়েছে

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি |
সীতাকুণ্ডের কুমিরায় ইয়াবা ব্যবসায়ী সন্দেহে এক যুবককে আটকের জেরে পুলিশ ও এলাকাবাসীর মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ৩০ জন আহত হয়েছে।

সোমবার দিবাগত গভীর রাতে কুমিরার জেলেপাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১২টার দিকে রুবেল জলদাসকে নিজ ঘর থেকে আটক করে পুলিশ। তাকে আটকের ঘটনায় এলাকাবাসীর সঙ্গে পুলিশের বাগ্‌বিতণ্ডা হয়। এর একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করলে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

অভিযান চলাকালীন সময় বিলম্ব দাসী (৬৫) নামের এক বৃদ্ধা হার্ট অ্যাটাকে মারা গেলে পুলিশের হামলায় নিহত হয় বলে খবর ছড়িয়ে পড়ে। এ খবরে উত্তেজিত এলাকাবাসী পুলিশের ওপর হামলা চালায়। এতে উপ-পরিদর্শক (এসআই) জাহেদুল ইসলাম জসিমসহ পাঁচ পুলিশ আহত হন। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।

রাত ২টার দিকে সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলওয়ার হোসেন ও ওসি (তদন্ত) আফজাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে তাদের ওপর এলাকাবাসী ফের হামলা চালায়। পুলিশ এ সময় বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। সংঘর্ষে উভয়পক্ষের ২৫ জন আহত হন।

সীতাকুণ্ড থানার এসআই সুজায়েত হোসেন বলেন, ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে গেলে অপপ্রচার চালিয়ে এলাকাবাসী পুলিশের ওপর হামলা করে। এতে ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সীতাকুণ্ডে গভীর রাতে পুলিশ-জনতা ব্যাপক সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

আপডেট সময় : ১১:২১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০১৯