ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে পুলিশ পরিচয়ে ছিনতাইচেষ্টা, গ্রেফতার ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৬:২০ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০১৯ ১৮৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম;

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার নন্দনকানন বৌদ্ধমন্দির এলাকায় পুলিশ ও সাংবাদিক পরিচয়ে ২০ লাখ টাকা ছিনতাইয়ের সময় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৯ মে) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

গ্রেফতার দুজন হলেন- নগরীর সদরঘাট থানার রশিদ বিল্ডিং এলাকার সাইফুল ইসলাম মুন্না (২৬) ও ডবলমুরিং থানার পিডিবি কলোনির ১০ নম্বর ভবনের বাসিন্দা ইকবাল হোসেন (৩৫)।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, সন্ধ্যায় মো. ফরিদ নামে প্রবাস ফেরত এক ব্যক্তি নগরীর পাথরঘাটা থেকে বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদণ্ডীতে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। তার সঙ্গে ২০ লাখ টাকা ছিল। পথে দুইটি মোটরসাইকেলে করে চারজন ছিনতাইকারী অটোরিকশার গতিরোধ করে আরোহীর টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। ঘটনা দেখে টহল পুলিশ এগিয়ে গিয়ে তাদের ধরে ফেলে। এর মধ্যে সাইফুল নিজেকে পুলিশ এবং ইকবাল সাংবাদিক পরিচয় দেন। ছিনতাইকারীদের ব্যবহার করা একটি মোটরসাইকেল আটক করা হয়েছে।’

ওসি আরও বলেন, চারজনের মধ্যে একজন নিজেকে পুলিশ পরিচয় দিয়ে প্রবাসী ফরিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার কথা বলে তাকে সদরঘাট থানায় যেতে হবে বলে জানান। ফরিদ গাড়ি থেকে নামতে অস্বীকৃতি জানালে তারা টানা-হেঁচড়া শুরু করে। এর মধ্যে ফরিদের কাছ থেকে ব্যাগটিও টেনে নেয়ার চেষ্টা করে। ঘটনা দেখে টহল পুলিশের সদস্যরা এগিয়ে গেলে একজনে নিজেকে পুলিশ এবং আরেকজন সাংবাদিক পরিচয় দেয়। বিষয়টি বুঝতে পেরে তাদের ধরে ফেলেন পুলিশ সদস্যরা। তখন বাকি দুজন একটি মোটরসাইকেল নিয়ে দ্রুত চলে যেতে সক্ষম হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

চট্টগ্রামে পুলিশ পরিচয়ে ছিনতাইচেষ্টা, গ্রেফতার ২

আপডেট সময় : ১০:৫৬:২০ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০১৯