ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

বগুড়ায় নিজ বাসায় গৃহবধূ খুন, স্বামী আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৬:২০ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০১৯ ২৩০ বার পড়া হয়েছে

বগুড়া ব্যুরো;

বগুড়ায় নিজ বাসায় জিন্নাত ফারজানা তালুকদার এলমা (৪৫) নামের এক গৃহবধূ খুন হয়েছেন। সোমবার সন্ধ্যায় শহরের মালতিনগর এসপি বাংলো লেনে এ ঘটনা ঘটে।

নিহত এলমা শহরের ফল ব্যবসায়ী মুকুল হোসেন প্রামাণিকের স্ত্রী। এ ঘটনায় তার স্বামী মুকুল হোসেনকে আটক করেছে। এলমা মুকুলের দ্বিতীয় স্ত্রী। এলমারও এটি দ্বিতীয় বিয়ে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, প্রায় চার বছর আগে বিয়ে করেন এলমা ও মুকুল। এর পরপরই তারা মালতিনগর এসপি বাংলো লেনে সাবেক ব্যাংকার আব্দুর রাজ্জাকের বাসার নিচতলা ভাড়া নেন।

বাড়ির মালিক আব্দুর রাজ্জাকের মেয়ে চৈতি সাংবাদিকদের জানান, সোমবার বিকেল ৫টার দিকে তিনি নিচতলায় এলমার ঘরের দরজা খোলা দেখে ভেতরে ঢোকেন। ঢুকেই ড্রয়িংরুমে সোফা ও বিছানার মাঝখানে তার রক্তাক্ত লাশ দেখতে পান। এরপর তিনি ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ আসে।

বগুড়া সদর থানার ওসি এস এম বদিউজ্জামান জানান, এলমাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তার বুকে ও পেটে ছুরিকাঘাতের একাধিক চিহ্ন রয়েছে। হত্যাকারীরা তার মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।

তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। কারা, কেন এ খুন করেছে-এটা আমাদের কাছে এখনও ক্লিয়ার নয়। তদন্ত চলছে। তবে জিজ্ঞাসাবাদের জন্য এলমার স্বামী মুকুল হোসেন প্রামাণিককে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বগুড়ায় নিজ বাসায় গৃহবধূ খুন, স্বামী আটক

আপডেট সময় : ১০:০৬:২০ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০১৯