ঢাকা ০১:২৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

নেত্রকোনায় গৃহবধূকে শিকলে বেঁধে নির্যাতন, স্বামী-সতীনসহ আটক ৪

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৩:০১ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০১৯ ২১৮ বার পড়া হয়েছে

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি;

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ফাতেমা আক্তার (২৫) নামে এক গৃহবধূকে শিকলে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী জাহাঙ্গীর আলম, সতীন নার্গিস আক্তার, শ্বশুর মনসুর আলী, ননদ ফরিদা আক্তারকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে কলমাকান্দা উপজেলার খারনৈ গ্রাম থেকে নির্যাতনের শিকার গৃহবধূ ফাতেমাকে উদ্ধার করা হয়। এরপর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কলমাকান্দা উপজেলার খারনৈ গ্রামের মনসুর আলীর ছেলে জাহাঙ্গীর আলমের ঘরে প্রথম স্ত্রী থাকার পরও একই গ্রামের মৃত নুরুল ইসলামের মেয়ে ফাতেমাকে বিয়ে করে দ্বিতীয় বউ হিসেবে ঘরে তোলেন।

কিন্তু ফাতেমাকে কিছুতেই মেনে নিতে পারেননি জাহাঙ্গীরের প্রথম স্ত্রীসহ শ্বশুরবাড়ির লোকজন।

গত তিন মাস আগে স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে ফাতেমার সঙ্গে জাহাঙ্গীরের বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত হয়। এরপর ফাতেমা তার বাবার বাড়িতে চলে যায়।

এদিকে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেয়ার পর হঠাৎ তিন-চারদিন আগে জাহাঙ্গীর ফের ফাতেমাকে তাদের বাড়িতে নিয়ে আসেন। এর পরপরই তার ওপর শুরু হয় জাহাঙ্গীর ও তার পরিবারের লোকজনের অমানবিক নির্যাতন। একপর্যায়ে ফাতেমাকে লোহার শিকলে বেঁধে রেখে নির্যাতন করে শ্বশুর বাড়ির লোকজন।

শিকলবন্দি করে গৃহবধূ ফাতেমা নির্যাতন করা হচ্ছে- এমন অভিযোগ পেয়ে শুক্রবার রাতে কলমাকান্দা থানা পুলিশ তাকে উদ্ধার করে।

এ বিষয়ে কলমাকান্দা থানার ওসি মো. মাজহারুল করিম বলেন, গৃহবধূ ফাতেমাকে উদ্ধার করা হয়েছে এবং তার স্বামী ও সতীনসহ চারজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

নেত্রকোনায় গৃহবধূকে শিকলে বেঁধে নির্যাতন, স্বামী-সতীনসহ আটক ৪

আপডেট সময় : ০২:৩৩:০১ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০১৯