ঢাকা ০১:২১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ইয়াবা কারবারী নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৩:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ মে ২০১৯ ২০৬ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি;
কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুদু মিয়া নামে একজন নিহত হয়েছেন। শুক্রবার দিনগত মধ্যরাতে মেরিন ড্রাইভ সড়কের পাশে সাবরাং মন্ডারডেইল এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পুলিশের দাবি নিহত ব্যক্তি ইয়াবা কারবারী।

বন্দুকযুদ্ধের সময় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। নিহত দুদু মিয়া টেকনাফ পৌরসভার নাজির পাড়া এলাকার বাসিন্দা। ঘটনাস্থল থেকে ৫টি দেশীয় অস্ত্র, ১৩টি গুলি ও ৪ হাজার পিস উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছেন টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ।

ওসি জানান, আটক ইয়াবা কারবারী দুদু মিয়ার স্বীকারোক্তি অনুযায়ী মন্ডারডেইল এলাকায় অভিযানে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবা কারবারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও পাল্টা গুলি করলে গুলিবিদ্ধ হন দুদু মিয়া। একপর্যায়ে ইয়াবা কারবারীরা পিছু হটলে ঘটনাস্থল থেকে তার গুলিবিদ্ধ দেহ, ৫টি দেশীয় অস্ত্র, ১৩টি গুলি ও ৪ হাজার পিস উদ্ধার করা হয়। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ ঘটনায় পৃথক মামলা হচ্ছে বলে উল্লেখ করেন ওসি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ইয়াবা কারবারী নিহত

আপডেট সময় : ১০:৩৩:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ মে ২০১৯