ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

ছেলের বিরোধ মেটাতে গিয়ে বখাটের ছুরিকাঘাতে বাবা খুন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৬:১২ পূর্বাহ্ন, শনিবার, ১১ মে ২০১৯ ২২৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক;
চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানাধীন মুরাদপুর এলাকার বখাটের ছুরিকাঘাতে মোস্তাক আহমদ (৪৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন।

শুক্রবার (১০ মে) দিবাগত রাত ৯টার দিকে মুরাদপুরের পিলখানা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোস্তাক আহমদ সাতকানিয়া উপজেলার দেওয়ান মাহমুদের ছেলে। তিনি ওই এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকতেন এবং সেখানে একটি পান-সিগারেটের দোকান চালাতেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) বিজয় বসাক জানান, ছেলের সঙ্গে পাড়ার বখাটে ছেলেদের বিরোধ মেটাত গিয়ে কাটাকাটির জেরে ছুরিকাঘাতে মোস্তাক আহমদ নিহত হয়েছেন।

তিনি জানান, ওই এলাকায় আড্ডা দেয়া নিয়ে মোস্তাক আহমদের ছেলের সঙ্গে স্থানীয় বখাটে যুবকদের ঝগড়া হয়। পরে এর রেশ ধরে মোস্তাক আহমদের সঙ্গেও কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মোস্তাক আহমদকে ছুরিকাঘাত করে শাহাদাত নামে এক যুবক। ঘটনার পরপরই খুনি শাহদাতকে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ছেলের বিরোধ মেটাতে গিয়ে বখাটের ছুরিকাঘাতে বাবা খুন

আপডেট সময় : ১০:২৬:১২ পূর্বাহ্ন, শনিবার, ১১ মে ২০১৯