ঢাকা ০১:২১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

কলার হালি ১০০ টাকা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০১৯ ২০৮ বার পড়া হয়েছে

হাটহাজারী প্রতিনিধি;
চট্টগ্রামের হাটহাজারীতে এক হালি (বাংলা কলা) বিক্রি হচ্ছে ১০০ টাকায়! শুক্রবার চতুর্থ রমজানে হাটহাজারী পৌরসভার কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

স্কুল শিক্ষিকা শারমিন আক্তার বলেন, রমজান মাসকে সামনে রেখে হাটহাজারীর বিভিন্ন বাজারে রোজা সংশ্লিষ্ট নিত্যপণ্যের দাম বাড়ানো হয়েছে।

তিনি বলেন, রমজানে যেসব পণ্যের চাহিদা বেশি থাকে সেসব পণ্যের দাম আগেই বাড়িয়ে দেয় এক শ্রেণির অসাধু ব্যবসায়ীরা। রোজার আগে বাজারে এক ডজন কলার দাম ছিল ৭০ থেকে ১২০ টাকা। অথচ দুই-এক দিনের মধ্যে তা বেড়ে হয়েছে ৩০০ টাকা। ফলে যে কলাটি ৭-৮ টাকা দরে কিনতাম তা এখন কিনতে হচ্ছে ২৫ টাকা দরে।

নাম প্রকাশ না করার শর্তে হাটহাজারী পৌরসভা এলাকার এক কলা বিক্রেতা রমজান মাসে কলার দাম বেড়েছে এমনটা দাবি করে এ প্রতিবেদককে জানান, পাইকারি মজুদদাররা কম দামে আনলেও কৃত্রিম সংকট দেখিয়ে রমজানে আমাদের কাছে তা বেশি দামে বিক্রি করছে। তাই আমাদেরকে খুচরা বিক্রির ক্ষেত্রে চড়া দামে বিক্রি করতে হচ্ছে।

এদিকে শুক্রবার সকালে উপজেলার কাটিরহাট বাজার মনিটরিংয়ের সময় চড়া দামে কলা বিক্রি করায় এক বিক্রেতাকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

কলার হালি ১০০ টাকা!

আপডেট সময় : ০৪:৩৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০১৯