ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

গাড়িতে দুই কোটি টাকাসহ ধরা বিজেপি প্রার্থী ভারতী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৮:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ মে ২০১৯ ২৩৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক |
গাড়িতে দুই কোটি টাকাসহ পুলিশের হাতে আটক হয়েছেন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ঘাটাল আসনে ভারতীয় জনতা পার্টি-বিজেপির প্রার্থী ভারতী ঘোষ। বৃহস্পতিবার গভীর রাতে বিপুল পরিমাণ টাকা পাচারের অভিযোগে তাকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার জানায়, রাত সাড়ে ১২টার দিকে পিংলার মণ্ডলবাড়ের কাছে পুলিশের তল্লাশি চলাকালীন চারটি গাড়িতে টাকাসহ হাতেনাতে ধরা পড়েন প্রাক্তন এই আইপিএস।

পুলিশ জানায়, জব্দ টাকার পরিমাণ দুই কোটিরও বেশি। কোথা থেকে এত টাকা এল এবং কোথায় তা নিয়ে যাওয়া হচ্ছিল তা জানতে ভারতী ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তবে অভিযোগ অস্বীকার করে ভারতী ঘোষ দাবি করেন, “পুলিশই গাড়িতে টাকা রেখে নাটক করছে। আমাকে ফাঁসানোর চেষ্টা করছে।”

আগামী রোববার ঘাটাল আসনে ভোটগ্রহণের কথা রয়েছে। ভোট শুরুর আগ থেকেই বিতর্কের কেন্দ্রে রয়েছেন ভারতী ঘোষ। স্বর্ণ প্রতারণাসহ বিভিন্ন মামলায় নাম জড়িয়েছে তার।

স্বর্ণ মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। তবে শীর্ষ আদালত জানিয়েছে, এখনই বিজেপি প্রার্থীকে গ্রেপ্তার করা যাবে না। ফলে নির্বাচনী প্রচারে দাপিয়ে বেড়াচ্ছেন এই বিজেপি প্রার্থী।

কয়েক দিন আগে কেশপুরে গিয়ে উত্তরপ্রদেশ থেকে ছেলে এনে তৃণমূলকর্মীদের কুকুরের মতো মারার হুমকি দিয়েছেন ভারতী। এবার টাকা পাচারের ঘটনায় নাম জড়িয়ে যাওয়ায় অস্বস্তি বাড়ল বিজেপি প্রার্থীর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

গাড়িতে দুই কোটি টাকাসহ ধরা বিজেপি প্রার্থী ভারতী

আপডেট সময় : ১১:২৮:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ মে ২০১৯