ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

প্রেমিকের অ্যাকাউন্টে ৪৬ লক্ষ টাকা ট্রান্সফার করে লাপাত্তা ব্যাংক কর্মী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০১৯ ২২৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক |
৪৬ লক্ষ টাকা প্রেমিকের অ্যাকাউন্টে বেআইনিভাবে ট্রান্সফার করে লাপাত্তা হয়েছেন কেন্দ্রীয় সমবায় ব্যাংকের এক অস্থায়ী কর্মী। তার নাম পিয়ালী দাস।

অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে ব্যাংক কর্তৃপক্ষ। এ ঘটনা বহরমপুরে বেশ সাড়া ফেলেছে।
একসময়ে সিপিএমের যুব সংগঠনের নেত্রী ছিলেন পিয়ালী দাস। ২০১১ সালে কেন্দ্রীয় সমবায় ব্যাংকের খাগড়া শাখায় চাকরি পান পিয়ালী। তার বাড়ি বহরমপুর শহরের কাশিমবাজারে।

ব্যাংক কর্তৃপক্ষের বক্তব্য, কেন্দ্রীয় সমবায় ব্যাংকের ঘাগড়া শাখায় একটি ফিক্সড ডিপোজিট করেছেন পিয়ালীর প্রেমিক। সেই ফিক্সড ডিপোজিটের মেয়াদ এখনও পূর্ণ হয়নি। অথচ গত কয়েক মাস ধরে দফায় দফায় প্রেমিকের অ্যাকাউন্টে প্রায় ৪৬ লক্ষ টাকা ট্রান্সফার করে দিয়েছেন পিয়ালী।

সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের ম্যানেজার সৌমেন সরকার জানিয়েছেন, প্রতারণার ঘটনা জানাজানি হওয়ার পর থেকে আর ব্যাংকে আসছেন না পিয়ালী। তার সঙ্গে যোগযোগও করা যাচ্ছে না।

বহরমপুর থানায় ওই অস্থায়ী কর্মীর বিরুদ্ধে প্রতারণার এফআইআর করেছে কেন্দ্রীয় সমবায় ব্যাংক কর্তৃপক্ষ। পিয়ালী দাস ও তার প্রেমিককে খুঁজছে পুলিশ।

এদিকে অভিযুক্ত দলের যুব সংগঠনের নেত্রী ছিলেন ঠিকই। তবে এখন আর দলের সঙ্গে তার কোনও সম্পর্ক নেই বলে দাবি করেছে সিপিএমের স্থানীয় নেতৃত্ব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

প্রেমিকের অ্যাকাউন্টে ৪৬ লক্ষ টাকা ট্রান্সফার করে লাপাত্তা ব্যাংক কর্মী

আপডেট সময় : ১০:৩৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০১৯