ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

মসজিদে ঢুকে কুপিয়ে হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪০:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৮ মে ২০১৯ ২১৬ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি;
মাদারীপুরে তারাবির নামাজ আদায় করা অবস্থায় মজিবর বেপারি (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের মঠবাড়ি এলাকার একটি মসজিদে এ ঘটনা ঘটে। নিহত মজিবর ওই এলাকার মৃত নওয়াব আলী বেপারির ছেলে।

রাজৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান মিয়া বলেন, নিহত মজিবর বেপারির সঙ্গে তার ফুফাতো ভাই আশরাব বেপারি ও লিঙ্কন বেপারির বিরোধ ছিল। এর আগেও তাদের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে এর জের ধরে মসজিদে নামাজরত অবস্থায় তার ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়।

ওসি আরও জানান, ৮টার দিকে তারাবির নামাজ আদায় করতে মসজিদে প্রবেশ করেন মজিবর। এ সময় মসজিদের ভেতরে অর্ধশত মুসল্লি নামাজ আদায় করছিলেন। হঠাৎ কয়েকজন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মসজিদের ভেতরে প্রবেশ করে। পরে মজিবরকে এলোপাতাড়ি কোপানো শুরু করে। মজিবর দৌড়ে বাইরে চলে আসার চেষ্টা করলে মসজিদ প্রাঙ্গণে দাঁড়িয়ে থাকা সন্ত্রাসীরা তার গতিরোধ করে ফের কোপানো শুরু করে। এ সময় স্থানীয়দের মধ্যে হইচই শুরু হলে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় মজিবরকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে রাজৈর থানা পুলিশ। এলাকায় আতঙ্ক থাকায় আমগ্রাম ও মঠবাড়ি এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মসজিদে ঢুকে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ০৯:৪০:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৮ মে ২০১৯