ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

ভাড়া বাসায় নববধূর ঝুলন্ত লাশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০১৯ ২১৯ বার পড়া হয়েছে

ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি;
নারায়ণগঞ্জের ফতুল্লায় শারমিন আক্তার (১৮) নামে এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ৮টার দিকে ফতুল্লার মাসদাইর গোদারাঘাট এলাকার কানদইন্নার ভাড়াটিয়া বাড়ির একটি রুম থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহতের মুখে চোখে ও শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে বলে পুলিশ জানিয়েছে। নিহত শারমিন সিলেটের চুনারুঘাট থানার সাগরদী গ্রামের শামীম হোসেনের মেয়ে।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এসআই আমজাদ হোসেন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, দুই মাস আগে জনৈক সাগর নামে এক যুবকের সঙ্গে শারমিন প্রেম করে বাড়ি থেকে পালিয়ে এসে বিয়ে করেন। বিয়ের পর থেকে তারা ফতুল্লার মাসদাইর গোদাঘাট এলাকার কানদইন্নার বাড়িতে একটি রুম ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। এর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে তাদের কলহ দেখা দেয়। গত কয়েকদিন ধরে শারমিনকে মারধর করতে থাকে সাগর।

তিনি জানান, ধারণা করা হচ্ছে, মারধর সহ্য করতে না পেরে শারমিন ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহতের খালা শাহীনুর বেগম জানান, শারমিনকে হত্যার পর তার লাশ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখে সাগর পালিয়ে গেছে। সাগরের পরিচয় জানি না। আমি সাগরের ফাঁসি চাই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ভাড়া বাসায় নববধূর ঝুলন্ত লাশ

আপডেট সময় : ১১:২৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০১৯