ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

রোগী দেখে ফেরার পথে ছিনতাইকারীর কবলে ডাক্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩১:০৪ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০১৯ ২১৭ বার পড়া হয়েছে

উপজেলা প্রতিনিধি ভৈরব (কিশোরগঞ্জ);

ভৈরবে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ডাক্তারসহ দুইজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার রাতে আধা ঘণ্টার ব্যবধানে দুই স্থানে দুটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তাদের দুইজনের কাছ থেকে তিনটি মোবাইল, নগদ টাকা ও ডাক্তারের চিকিৎসার যন্ত্রপাতি ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা।

ছিনতাইয়ে বাধা দিলে ডাক্তার মোস্তাফিজুর রহমানের ডান হাতে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। ঢাকা থেকে ভৈরব শহরের নিউটাউন এলাকায় অবস্থিত মেঘনা হাসপাতালে প্রতি শুক্রবার রোগী দেখতে আসেন ডাক্তার মোস্তাফিজুর রহমান।

আহত অপর ব্যক্তির নাম আমজাদ হোসেন। তিনি স্থানীয় ব্যবসায়ী। তার বাড়ি ভৈরব শহরের চন্ডিবের এলাকায়। তাকেও প্রাথামিক চিকিৎসা দেয়া হয়েছে।

ডাক্তার মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনার সময় হঠাৎ দুইজন ছিনতাইকারী রিকশা থামিয়ে আমার ওপর আক্রমণ চালালে আমি বাধা দেই। এ সময় তারা আমাকে ছুরিকাঘাত করে মোবাইল ও যন্ত্রপাতি নিয়ে পালিয়ে যায়।

স্থানীয় সূত্র জানায়, ডাক্তার মোস্তাফিজুর রহমান শুক্রবার রাত পৌনে ৮টার দিকে হাসপাতাল থেকে ভৈরব রেলওয়ে স্টেশনে যাচ্ছিলেন। পৌর কবরস্থানের কাছে পৌঁছালে ছিনতাইকারীরা রিকশা থামিয়ে ছিনতাইয়ের চেষ্টা করলে বাধা দেন তিনি। এ সময় ছিনতাইকারীরা তার হাতে ছুরিকাঘাত করে একটি মোবাইল ও চিকিৎসার যন্ত্রপাতি নিয়ে যায়।

এ ঘটনার আধা ঘণ্টা পর ভৈরবের ব্যবসায়ী আমজাদ হোসেন রাত সাড়ে ৮টার দিকে বাজার থেকে বাড়ি যাওয়ার পথে শহরের পাওয়ার হাউজ সংলগ্ন এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা তার দুটি মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ সময় বাধা দিলে তাকে কিলঘুষি দিয়ে আহত করা হয়।

ভৈরব থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) বাহালুল খাঁন বাহার বলেন, দুটি ছিনতাইয়ের ঘটনায় কেউ থানায় অভিযোগ নিয়ে আসেনি। তারা থানায় অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

রোগী দেখে ফেরার পথে ছিনতাইকারীর কবলে ডাক্তার

আপডেট সময় : ০৫:৩১:০৪ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০১৯