ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

কুতুবদিয়ায় গোলাগুলিতে দুই জলদস্যু নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩০:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০১৯ ১৮৯ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি;
কক্সবাজারের কুতুবদিয়ায় দুই পক্ষের গোলাগুলিতে দুই জলদস্যু নিহত হয়েছেন। মঙ্গলবার ভোররাতে উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের ফতেহআলী সিকদারপাড়া বিল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার দক্ষিণ ধুরং ইউনিয়নের শাহ আলম সিকদারপাড়ার ছৈয়দুল আলমের ছেলে এরফান হোসেন ওরফে এরফান মাঝি (৩২) ও লেমশিখালী ইউনিয়নের সামিরাপাড়ার এনামুল হকের ছেলে নুর হোসেন (২৬)।

এরফানের বিরুদ্ধে ডাকাতি, জলদস্যুতাসহ বিভিন্ন অপরাধে ১০টি মামলা ও নুর হোসেনের বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কুতুবদিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ফেরদৌস বলেন, মঙ্গলবার ভোররাতে ফতেহআলী সিকদারপাড়া বিল এলাকায় দুই পক্ষের গোলাগুলির ঘটনা শুনে পুলিশের একটি দল ঘটানাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি পক্ষ পালিয়ে গেলে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় দুইজনকে পাওয়া যায়। তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি বন্দুক ও রাইফেলের চারটি খালি কার্তুজ এবং ৪০০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

ওসি আরও জানান, সকালে স্থানীয়রা হাসপাতালে এসে মরদেহগুলোর পরিচয় শনাক্ত করেন। এরফান থানার মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় পৃথক মামলা হবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

কুতুবদিয়ায় গোলাগুলিতে দুই জলদস্যু নিহত

আপডেট সময় : ১১:৩০:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০১৯