ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

কারারক্ষীর বিরুদ্ধে হাজতির স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৫:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০১৯ ২০৩ বার পড়া হয়েছে

সকালের সংবাদ ডেস্ক;

রাজবাড়ী জেলা কারাগারে আটক হাজতিকে জামিনের প্রলোভন দেখিয়ে তার স্ত্রীকে ধর্ষণের ঘটনায় এক কারারক্ষীর বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ মামলা হয়। এদিকে নোয়াখালীতে অষ্টম শ্রেণির ছাত্রীসহ দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় পৃথক মামলা হয়েছে। নোয়াখালীর পৃথক ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রতিনিধিদের পাঠানো খবর-

রাজবাড়ী : রাজবাড়ী জেলা কারাগারে আটক হাজতিকে জামিনের প্রলোভন দেখিয়ে তার স্ত্রীকে ধর্ষণের ঘটনায় এক কারারক্ষীর বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি করেন ধর্ষণের শিকার নারী। এ ঘটনায় জেলায় তোলপাড় শুরু হয়েছে। মামলা সূত্রে জানা গেছে, ১ ফেব্রুয়ারি ওই নারী তার হাজতি স্বামীকে দেখতে রাজবাড়ী জেলা কারাগারে যান। এ সময় সেখানকার কারারক্ষী আনিসুর রহমানের সঙ্গে তার পরিচয় হয়। আনিসুর হাজতিকে সাত দিনের মধ্যে জামিন করিয়ে দেওয়ার কথা বলে আইনজীবীর সঙ্গে পরামর্শের জন্য ওই নারীকে মাহেন্দ্র গাড়িতে করে উঠিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যান। পরে আনিসুর তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। এ সময় কারারক্ষী আনিসুর ধর্ষণের চিত্র মোবাইলে ধারণ করেন। এরপর ২৪ এপ্রিল রাতে জেলা কারাগার-সংলগ্ন শ্মশানঘাটের ভিতর নিয়ে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই নারীকে দ্বিতীয়বার ধর্ষণ করে আনিসুর। এ বিষয়ে রাজবাড়ী জেল সুপার মো. আনোয়ারুল ইসলাম বলেন, কারারক্ষী আনিসুরের সঙ্গে হাজতির বাকবিতন্ডা হয়। এ ঘটনার জের হিসেবে এ ঘটনা ঘটে থাকতে পারে।

নোয়াখালী : নোয়াখালীতে গত দুই দিনে অষ্টম শ্রেণির ছাত্রীসহ দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। সোনাইমুড়ির নদনা ইউনিয়নের নবগ্রাম নতুনবাড়ীতে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে তুলে নিয়ে শনিবার রাতে দুই ব্যক্তি জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সোনাইমুড়ী থানায় মামলা হয়েছে। আসামি আলমগীর হোসেনকে (৩০) গ্রেফতার করলেও অপর আসামি রাসেলকে (৩২) গ্রেফতার করতে পারেনি পুলিশ। তারা দুজনই বিবাহিত। সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। এদিকে নোয়াখালী সদরের কালাদরাপ ইউনিয়নের আনন্দবাজার এলাকায় ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে রবিবার সুধারাম থানায় মামলা হয়েছে। ঘটনায় জড়িত শহিদ (২৪) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, সদরের পশ্চিম এওজবালিয়া গ্রামের শফিউল্লার ছেলে শহীদ প্রেমের সম্পর্কের জের ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই কিশোরীকে পৃথক স্থানে দুবার ধর্ষণ করে। এ ঘটনায় ধর্ষণের শিকার কিশোরী বাদী হয়ে সুধারাম থানায় মামলা করলে পুলিশ আসামি শহীদকে গ্রেফতার করে। নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, ধর্ষণের শিকার উভয় কিশোরীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

কারারক্ষীর বিরুদ্ধে হাজতির স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

আপডেট সময় : ১২:৩৫:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০১৯