ঢাকা ০১:২২ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

শিকলে বেঁধে মায়ের অন্যরকম ভালোবাসা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৫:৪১ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০১৯ ১৯৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক;
পৃথিবীতে ঘটে যাওয়া অনেক ঘটনাই আমরা জানতে পারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। কষ্ট, হাসি-কান্না, সুন্দর আর অসুন্দরের নানা দৃশ্য অহরহ চোখে পড়ে। নিজ থেকেই জন্ম নেয় ঘৃণা, সহানুভূতি আবার ভালোবাসাও।

তেমনি একটি ছবি রোববার সকাল থেকে ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছবিতে দেখা যায়, ঢাকার রাজপথে মায়ের পাশাপাশি হেঁটে যাচ্ছে একটি শিশু। মায়ের আঁচলের সঙ্গে শিকলে বাঁধা শিশুটির হাত-পা। একটি তালাও ঝুলছে সেখানে। শিশুটি হাত উঁচিয়ে তার উচ্ছ্বাসও প্রকাশ করছে।

দুরন্ত শিশু, মা যেন কিছুতেই প্রাণপ্রিয় সন্তানকে হাতছাড়া করতে চান না।

খোদ রাজধানীতে জীর্ণ পোশাকে সন্তানসহ মায়ের এমন ছবি দেখে অনেকে বিভিন্ন মন্তব্য করছেন। কেউ আবার ছবিটি পোস্টকারীকে ধন্যবাদ দিচ্ছেন, ব্যতিক্রমী ছবিটি তোলার জন্য। কেউ কেউ ছবির নাম দিয়েছেন, ‘মায়ের ভালোবাসা’। কেউ বলছেন, ‘দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন একশ্রেণির মানুষ এখন অবহেলার মধ্যে আছে, এই ছবি সে কথাই বলছে।’

রোববার সকালে তোলা ছবিটি নিজের ফেসবুক ওয়ালে পোস্ট দেন  বেসরকারি টেলিভিশন সিনিয়র রিপোর্টার আরাফাত সিদ্দিক। তিনি জানান, ছেলেকে মহাখালীর শাহীন স্কুলে দিয়ে ফেরার পথে রাজধানীর জাহাঙ্গীরগেট এলাকার ফুটপাত দিয়ে সন্তানসহ মায়ের হেঁটে যাওয়া দৃশ্য তার নজর কাড়ে।

আরাফাত বলেন, ‘সকালে ছেলেকে শাহীন স্কুলে নামিয়ে রাস্তার পাশে মোটরবাইকে বসে মুঠোফোনে কথা বলছিলাম। স্থানটা স্বাধীনতা টাওয়ারের ঠিক সামনে। এমন সময় আমার পাশ দিয়ে যাচ্ছিল ওরা। ফুটপাত দিয়ে একটা ছোট বাচ্চাকে লোহার শিকল দিয়ে বেঁধে হাঁটছেন এক নারী। কয়েকটা ছবি তুললাম।’

আরাফাত বলেন, ‘তারা কাছাকাছি আসতেই বুঝতে পারে, আমি মোবাইলে ছবি তুলছি। বাচ্চাটিও টের পায়, তার ছবি তোলা হচ্ছে। ছেলেটি খুব খুশি হলো। এ সময় এক হাত নেড়ে সে তার উচ্ছ্বাস প্রকাশ করলো।’

“বাচ্চাটার হাতে দশ টাকার নোট ছিল। তার মায়ের সঙ্গে কিছু কথাও হয়। কিন্তু সেগুলো ছিল অসংলগ্ন। বাচ্চাটি তাকে ‘মা’ বলেই সম্বোধন করছিল। তাদের শরীর থেকে ময়লাযুক্ত গন্ধও ভেসে আসছিল। এরপর আর কথা হয়নি।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

শিকলে বেঁধে মায়ের অন্যরকম ভালোবাসা

আপডেট সময় : ০৬:৩৫:৪১ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০১৯