ঢাকা ০১:২২ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

কুষ্টিয়ায় হাসপাতালে রোগীকে ধর্ষণের চেষ্টা, আটক ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০১৯ ২২৭ বার পড়া হয়েছে

কুষ্টিয়া প্রতিনিধি |
কুষ্টিয়া শহরের পপুলার ডায়াগনস্টিক সেন্টারে দুই সন্তানের জননী এক মহিলা রোগীকে ইসিজি করার নাম করে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আরিফ নামে একজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া শহরের পপুলার ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। আটক আরিফ উক্ত হাসপাতালের ইসিজি রুমের দায়িত্বে কর্মরত এবং সদর উপজেলার রহিমপুর এলাকার জাকির হোসেনের ছেলে।

দুই সন্তানের জননী ভুক্তভোগী নারী বলেন, বুকে ব্যথার জন্য হাসপাতালে ডাক্তার দেখাতে এসেছিলেন। হাসপাতালে ডাক্তার দেখিয়ে ফেরার পথে আরিফের খপ্পরে পড়ি। সে আমাকে ইসিজি করার নাম করে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায়। সেখান থেকে আমার স্বামী ও সন্তানদের বের করে দেয়। এরপর আমার জামা কাপড় খুলে সারা গায়ে ক্রিম লাগিয়ে স্পর্শ কাতর জায়গাগুলো টিপতে থাকে। এক পর্যায়ে আমি চিৎকার করলে আরিফ পালিয়ে যায়। আমার স্বামী ঘটনাটি দ্রুত কুষ্টিয়া মডেল থানা পুলিশকে জানায়।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তী জানান, পপুলার ডায়াগনস্টিক সেন্টারে এক মহিলা রোগীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আরিফ নামের একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে। আরিফকে জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

কুষ্টিয়ায় হাসপাতালে রোগীকে ধর্ষণের চেষ্টা, আটক ১

আপডেট সময় : ১১:০৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০১৯