ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা ক্যাম্পে মসজিদসহ ৩০টি ঝুপড়ি পুড়ে ছাই : আহত দুই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১১:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০১৯ ২৩৬ বার পড়া হয়েছে

কক্সবাজার প্রতিনিধি;
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবির-৫ এর তুর্কি পাহাড়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে একটি মসজিদসহ ৩০টি ঝুপড়ি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নেভাতে গিয়ে ২ জন রোহিঙ্গা আহত হয়েছেন। তাদের স্থানীয় রেড ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দুপুর পৌনে ১ টার দিকে এ অগ্নিকান্ড শুরু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

উখিয়া ফায়ার স্টেশনের ইনচার্জ ইমদাদুল হক জানান, আগুন লাগার খবরে উখিয়া ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ করে। আগুন নেভাতে গিয়ে বৃদ্ধাসহ দুইজন রোহিঙ্গা আহত হয়েছেন। ক্যাম্পে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে একটি মসজিদ ও ৩০টি ঝুপড়ি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উখিয়া ফায়ার সার্ভিসকে ঘটনাস্থলে পাঠানো হয়। তবে অল্পের জন্য বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে রোহিঙ্গারা।

উখিয়ার থানার ওসি আবুল খায়ের জানান, উখিয়া রোহিঙ্গা শিবিরে আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। যাতে কোন ধরনের অপীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে নজরদারী রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

রোহিঙ্গা ক্যাম্পে মসজিদসহ ৩০টি ঝুপড়ি পুড়ে ছাই : আহত দুই

আপডেট সময় : ০৭:১১:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০১৯