ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে ৩ সন্তানের জনকের আত্মহত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০১৯ ২৪৫ বার পড়া হয়েছে

হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা;
চাঁদপুরের হাজীগঞ্জে ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে আত্মহত্যা করেছে ৩ সন্তানের এক পিতা। নিহতের কবির হোসেন (৪৫) উপজেলার সদর ইউনিয়নের বাড্ডার মৃত দাইমুদ্দিনের ছেলে। বৃহস্পতিবার দুপর ১টার সময় পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

স্থানীয় ওয়ার্ডের মেম্বার মিজানুর রহমান বলেন, ‘আমি আত্মহত্যার খবর শুনে থানায় খবর দিয়েছি। পরস্পর শুনেছি নিহত কবির বিভিন্ন এনজিও থেকে অনেক টাকা ঋণ তুলেছে। ওই সব ঋণ পরিশোধ করতে পারছিলো না। সে এলাকায় দিন মজুর হিসেবে কাজ করতো। হয়তো বা এজন্য আত্মহত্যা করে থাকতে পারে।’

হাজীগঞ্জ থানার এসআই জাফর আহম্মদ বলেন, ‘খবর পেয়ে বেলা ১টার সময় মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। পরে ময়নাতদন্তের জন্য মৃতদেহ চাঁদপুর প্রেরণ করা হয়েছে।’

নিহত কবির হোসেনের স্ত্রী রেহানা আকতার বলেন, ‘আমার স্বামী ৮/১০টি এনজিও থেকে প্রায় ৮/১০ লাখ টাকা ঋণ নিয়েছে। আমার ৩ সন্তান। তারা সবাই প্রতিবন্ধী। তাদের ভরণ-পোষণ চালাতে হিমশিম খেতে হয়। ঋণ পরিশোধ করতে না পেরে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন রনি জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে হাজীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে ৩ সন্তানের জনকের আত্মহত্যা

আপডেট সময় : ১০:৫২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০১৯