ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে আগুনে পুড়িয়ে হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০১৯ ২০৯ বার পড়া হয়েছে

নরসিংদী প্রতিনিধি ;
সাউথ আফ্রিকায় নরসিংদীর পলাশ উপজেলার অনিক (২২) নামে এক যুবকের শরীরে আগুন লাগিয়ে হত্যা করেছে সে দেশের সন্ত্রাসীরা। নিহত অনিক পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার ভাগদী গ্রামের কুড়াইতলী এলাকার অহেদ আলীর ছেলে।

অনিকের স্বজনরা জানায়, অনিক চার মাস আগে কাজ করার উদ্দেশ্যে সাউথ আফ্রিকায় যায়। সেখানে যাওয়ার পর জোহানসবার্গের ডেবন শহরে প্রতিদিন আসা-যাওয়া করে একটি শপিংমলে কাজ করতো। গত ১২ এপ্রিল শুক্রবার শপিংমলে কাজ শেষে বাসায় ফেরার পথে সে দেশের সন্ত্রাসীরা অনিককে ধরে নিয়ে যায়।

এদিকে সাউথ আফ্রিকায় তার আপন বড় ভাই ইউসুফ তার পাশের একটি এলাকায় কাজ করতেন। অনিককে ধরে নিয়ে যাওয়ার খবর পেয়ে তার ভাই ইউসুফ ও অন্য সহকর্মীরা অনিককে খুঁজতে থাকে। পরে অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে সে দেশের পুলিশের কাছে ভাই নিখোঁজের অভিযোগ করেন ইউসুফ।

বিষয়টি নিশ্চিত করেন অনিকের বাবা অহেদ আলী। তিনি জানান, গত মঙ্গলবার (১৬ এপ্রিল) রাতে পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে অনিকের আগুনে পোড়া মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। এ সময় হত্যাকাণ্ডে জড়িত থাকার অপরাধে সাউথ আফ্রিকান গুচি নামে এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি।

এদিকে বুধবার বিকেলে পৌর এলাকার ভাগদী গ্রামে অনিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ছেলের শোকে বাবা-মা ও বোনসহ আত্বীয়-স্বজনদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসে পড়ে। অনিক দুই ভাই, দুই বোনের মধ্যে সবার ছোট।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে আগুনে পুড়িয়ে হত্যা

আপডেট সময় : ১০:৫০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০১৯