ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

ফেনীর সোনাগাজীতে প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ, গ্রেফতার ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০১৯ ২১২ বার পড়া হয়েছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট;
ফেনীর সোনাগাজীতে প্রবাসীর স্ত্রী গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) উপজেলার চর দরবেশ ইউনিয়নের আদর্শ গ্রামের দক্ষিণ চর দরবেশ এলাকায় এ ঘটনা ঘটে। সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে নুর আলম (৩৫), মো. আপেল ও মোশারফকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে নূর আলমকে গ্রেফতার করে পুলিশ।

গৃহবধূর পরিবার সূত্র ও স্থানীয়রা জানায়, ধর্ষণের শিকার ওই প্রবাসীর স্ত্রীকে দীর্ঘদিন একই এলাকার নুর আলম, মো. আপেল ও মোশারফ হোসেন অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিল। প্রস্তাবে রাজি না হলে তাকে অপহরণ করে ধর্ষণ করে মেরে ফেলার হুমকি দেয় বখাটেরা। বিষয়টি ওই গৃহবধূ তার পরিবারের সদস্যদের জানান। এ বিষয়ে বখাটেদের পরিবারকে জানানেও কোনো লাভ হয়নি।

মঙ্গলবার রাতে প্রাকৃতিক ডাকে সাড়া দিয়ে ওই গৃহবধূ ঘর থেকে বের হলে আগে থেকে ওঁৎ পেতে থাকা তিনজন মেরে ফেলার ভয় দেখিয়ে বাড়ির পাশে নিয়ে গণধর্ষণ করে পালিয়ে যায়। এতে গৃহবধূ অচেতন অবস্থায় বাড়ির উঠানে পড়ে থাকে। কিছুক্ষণ পর তার সন্তান হঠাৎ ঘুম থেকে উঠে তাকে না পেয়ে ডাকতে থাকে।

পরে পরিবারের লোকজন ওই গৃহবধূকে উঠানে পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করে। এসময় বাড়ির লোকজন তাকে ঘরে নিয়ে স্থানীয় গ্রাম্য চিকিৎসক দিয়ে চিকিৎসা করায়। পরে জ্ঞান ফিরে এলে ধর্ষণের বিষয়টি পরিবারের সদস্যদের জানান।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। আটকদের বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ফেনীর সোনাগাজীতে প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ, গ্রেফতার ১

আপডেট সময় : ১২:০১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০১৯