ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

বরিশালে যুবলীগ নেতার পায়ের রগ কর্তন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৬:০২ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০১৯ ২২৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদে যুবলীগ নেতা জাফর আকনের দুই পায়ের রগ এবং তার ভাই জাহিদকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মামুন তালুকদার ও তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে। এদের মধ্যে জাফরের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকায় প্রেরণ এবং জাহিদকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় শায়েস্তাবাদে এই হামলার ঘটনা ঘটে।

জাফর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শায়েস্তবাদের দক্ষিণ চরআইচা এলাকার ফজলে আলী আকনের ছেলে।

শায়েস্তাবাদ ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সেলিম জানান, জাফর তার বাড়ি থেকে চরআইচা বাজারে যাবার পথে মামুন ও তার সহযোগীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারী কুপিয়ে আহত করে। এ সময় জাফর সড়কে পড়ে গেলে সন্ত্রাসীরা তার দুই পায়ের রগ কেটে দেয়। জাফরের ডাকচিৎকারে ছোট ভাই জাহিদ এগিয়ে এলে তাকেও কুপিয়ে জখম করে তারা।
সেলিম আরো জানান, গত ৬ মাস আগে ওই এলাকায় একটি গরুর মৃত্যু নিয়ে শালিসী হয়। ওই শালিসীতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মামুন তালুকদারের সাথে ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক জাফরের দ্বন্দ্ব হয়। তখনই মামুন ক্ষুব্ধ হয়ে জাফরকে দেখে নেয়ার হুমকি দেয়।

এ ঘটনায় ওইদিনই জাফর বাদী হয়ে কামাল প্যাদাসহ অন্যান্যদের বিরুদ্ধে কাউনিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে শায়েস্তাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আরিফুজ্জামান মুন্না জানান, দলীয় অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে জাফরকে হত্যার উদ্দেশ্যে মামুন ও তার সহযোগী সন্ত্রাসীরা কুপিয়ে আহত করে।

নগরীর কাউনিয়া থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বরিশালে যুবলীগ নেতার পায়ের রগ কর্তন

আপডেট সময় : ০৭:৫৬:০২ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০১৯