ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

খুলনায় পুলিশ বক্সে হামলায় ২৫০ শ্রমিকের বিরুদ্ধে মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৯:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০১৯ ২৫৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, খুলনা; খুলনা মহানগরীর নতুন রাস্তা মোড়ে অবস্থিত পাবলা পুলিশ বক্সে হামলা, ভাঙচুর ও পুলিশ সদস্যদের মারধরের অভিযোগে দৌলতপুর থানায় মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত পরিচয় ২৫০ জন শ্রমিককে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) অমিত বাগচী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোস্তাক আহমেদ জানান, বৃহস্পতিবার সকালে পাটকল শ্রমিকদের অবরোধ চলাকালে একদল উচ্ছৃঙ্খল শ্রমিক পাবলা পুলিশ বক্সে হামলা চালায়। তারা পুলিশ বক্স, পুলিশের একটি মোটরসাইকেল ও অ্যাম্বুলেন্স ভাঙচুর করে।

তাদের হামলায় পুলিশ ইন্সপেক্টর আবুল বাশারসহ চার পুলিশ সদস্য আহত হন। এছাড়া হামলাকারীরা পুলিশের সরকারি কাজে বাধা প্রদান করে। এসব অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

ছবি ও ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানান ওসি।

উল্লেখ্য, নয় দফা দাবিতে ৭২ ঘণ্টার ধর্মঘট ও প্রতিদিন চার ঘণ্টা করে রাজপথ-রেলপথ অবরোধ কর্মসূচির শেষ দিন ছিবৃহস্পতিবার বৃহস্পতিবার। বাংলাদেশ পাটকল শ্রমিক লীগের ডাকে খুলনার ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর, দৌলতপুর, স্টার, ইস্টার্ন, আলিম এবং যশোরের জেজেআই ও কার্পেটিং জুট মিলের শ্রমিকরা এ আন্দোলন কর্মসূচি পালন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

খুলনায় পুলিশ বক্সে হামলায় ২৫০ শ্রমিকের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ১০:৩৯:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০১৯