ঢাকা ০৩:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাসের সমস্যা ভেবে হার্ট অ্যাটাকের ৪টি নীরব সংকেত অবহেলা করলেই বিপদ Logo এবার জুলাই হত্যা মামলায় কারাগারে আওয়ামী লীগের সাবেক এমপি Logo বঙ্গভবনের সিংহ পুকুরের মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন : মীর শাহে আলম Logo নিজের নামে টুর্নামেন্ট আয়োজন নিয়ে যা বললেন মেসি! Logo আফগানিস্তানের ১০ স্থানে বিমান ও ড্রোন হামলা পাকিস্তানের Logo রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই: প্রধানমন্ত্রী Logo ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের শুভেচ্ছা বিনিময় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

জন্মদিনে সালমান শাহকে স্মরণ, ‘মিথ্যা অপবাদ’ না ছড়ানোর আহ্বান শাবনূরের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০০:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৩২ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সালমান শাহ-শাবনূর জুটির জনপ্রিয়তা এখনও অমলিন। নব্বইয়ের দশকের সেই সোনালী জুটি দর্শকমনে চিরস্থায়ী আসন গেড়ে নিয়েছে।

১৯ সেপ্টেম্বর, ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহর জন্মবার্ষিকীতে প্রিয় সহশিল্পীকে স্মরণ করে এক আবেগঘন বার্তা দিয়েছেন চিত্রনায়িকা শাবনূর।

সামাজিক মাধ্যমে দেওয়া বিশেষ পোস্টে সালমান শাহকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শাবনূর লেখেন, ‘শুভ জন্মদিন, প্রিয় সালমান শাহ! কত বছর পেরিয়ে গেল, অথচ ৯০-এর দশকের সেই সোনালী দিনগুলো আজও চোখের সামনে ভাসে।’

শুটিং সেটে প্রয়াত এই নায়কের ব্যক্তিত্ব ও মানবিক গুণের কথা স্মরণ করে শাবনূর আরও লেখেন, ‘শুটিং সেটে তুমি শুধু একজন জনপ্রিয় নায়কই ছিলে না, ছিলে একজন অসাধারণ হৃদয়ের মানুষ। তোমার আশেপাশের প্রতিটি মানুষকে তুমি সম্মান করতে। শুটিং ইউনিটের কর্মী হোক কিংবা সাধারণ অভিনয়শিল্পী—কাউকেই কখনো ছোট করে দেখতে না। সবার খোঁজ নিতে, প্রয়োজনের সময় পাশে দাঁড়াতে এবং আপন করে যত্ন নিতে। তোমার এই সুন্দর মন আর মানবিকতাই তোমাকে মানুষের হৃদয়ে এতটা আপন করে রেখেছে।’

পুরোনো কাজের স্মৃতি প্রকাশ করে অভিনেত্রী আরও যোগ করেন, ‘পুরোনো কোনো গান শুনলে কিংবা তোমার কোনো সিনেমার দৃশ্য চোখে পড়লে মনে হয়, তুমি যেন আবার ফিরে এসেছো সেই সোনালী দিনগুলোতে।’

তার আত্মার মাগফিরাত কামনা করে তিনি লেখেন, ‘মহান আল্লাহ তোমাকে ক্ষমা করে দিন এবং জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন।’

তবে শুধু স্মৃতিকাতরতাই নয়, পোস্টের শেষভাগে স্বপ্নের নায়ককে নিয়ে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত অপপ্রচার বা অসম্মান না করার এক আকুল আবেদনও জানিয়েছেন শাবনূর। ভক্ত ও শুভানুধ্যায়ীদের প্রতি বিনম্র অনুরোধ জানিয়ে তিনি লেখেন, ‘সবার প্রতি সবিনয় অনুরোধ, প্রিয় সালমান শাহকে নিয়ে আমরা কেউ যেন কোনো ধরনের মিথ্যা অপবাদ, তুচ্ছ-তাচ্ছিল্য বা অসম্মানজনক মন্তব্য না করি। একজন প্রয়াত মহান শিল্পীর প্রতি আমাদের শ্রদ্ধা ও সম্মান সবসময় অটুট থাকুক। তার অমর স্মৃতিকে ভালোবাসা ও মর্যাদার সঙ্গেই হৃদয়ে ধরে রাখি।’

উল্লেখ্য, নব্বইয়ের দশকে সালমান শাহ ও শাবনূর জুটি বেঁধে উপহার দিয়েছেন একের পর এক সুপারহিট সিনেমা। ‘তুমি আমার’, ‘সুজন সখী’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘বিচার হবে’, ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘জীবন সংসার’ ও ‘আনন্দ অশ্রু’র মতো বহু কালজয়ী চলচ্চিত্রে তাদের রসায়ন বাংলা সিনেমাপ্রেমীদের হৃদয়ে আজও অমলিন হয়ে আছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

জন্মদিনে সালমান শাহকে স্মরণ, ‘মিথ্যা অপবাদ’ না ছড়ানোর আহ্বান শাবনূরের

আপডেট সময় : ০৩:০০:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬