ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

মাদারীপুরে খুনের ঘটনার জেরে বাড়িঘরে লুটপাট, আগুন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১২:৫২ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০১৯ ৩৫০ বার পড়া হয়েছে

মাদারীপুর প্রতিনিধি;
মাদারীপুরে গত এক মাসে খুন হয়েছে ৪ জন। এসব খুনের ঘটনার জেরে মাদারীপুর সদর উপজেলার ঝাউদি, কুলপদ্বি ও ব্রামন্দী এলাকায় কমপক্ষে ২০টি বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট চালানো হয়েছে। এতে করে প্রায় ২০টি পরিবার নিঃস্ব হয়ে গেছে বলে অভিযোগ আছে।

স্থানীয় ও ভূক্তভোগী সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার শিমুলতলা এলাকার মোয়াজ্জেম মোল্লা নামে এক ব্যক্তির খুনের ঘটনার জের ধরে ঝাউদী, কুলপদ্বি ও ব্রামন্দী এলাকার প্রায় ২০টি পরিবারের বাড়ি-ঘরে লুটপাট ও আগুনের জন্য নিঃস্ব হয়ে পড়েছে। সেই সাথে ব্রামন্দী এলাকা পুরুষশুন্য হয়ে পড়েছে। প্রতিপক্ষ এই সুযোগে নিরীহ লোকজনের ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট এবং অগ্নিসংযোগে করেছে বলে অভিযোগ উঠেছে।

সরেজমিন গিয়ে দেখা গেছে, সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের ব্রামন্দী গ্রামের সিকিম আলি চৌকিদারের বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। তাদের মাথা গোজার ঠাই নেই। আগুনে পুড়ে নিঃস্ব হয়ে গেছে পুরো পরিবার। ঘরের টিভি ফ্রিজ, আলমারি, নগদ টাকা, গরু, ছাগলসহ সব পুড়ে ছাই হয়ে গেছে। পুড়ে যাওয়া ঘরের সামনে বিলাপ করছে করছে ক্ষতিগ্রস্থ আছিয়া বেগম।

তিনি বলেন, আমরা মাইর কাইজ্জার (মারামারি) মধ্যে নাই। এরপরও আমাদের বাড়ি ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। আগে হারুন মোল্লার সাথে একটু শত্রুতা ছিলো। সেই শত্রুতার কারণে আমাদের ঘরে আগুন দিছে। আমরা জড়িত না, তাই আমাদের কেউ মামলা আসামিও না। আগে আমাদের অনেক কিছু ছিলো এখন অন্যের ঘরে রাতে থাকতে হয়। আমরা এর বিচার চাই।

একই চিত্র কুলপদ্বি ও ঝাউদি, ব্রামন্দীর বিভিন্ন স্থানে। সরেজমিন গিয়ে দেখা গেছে, এই সব এলাকায় কমপক্ষে ২০টি বাড়িতে লুটপাট ও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।

মাদারীপুর সদর থানার ওসি মো. কামরুল হাসান বলেন, আমার চেষ্টা করছি দুই পক্ষকেই শান্ত রাখার। পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আগুন দেওয়ার ঘটনায় মুল আসামি হারুন মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মাদারীপুরে খুনের ঘটনার জেরে বাড়িঘরে লুটপাট, আগুন

আপডেট সময় : ১১:১২:৫২ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০১৯